
বাগেরহাটে জেলা পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের নাগেরবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। বিকেলে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। মাদকমুক্ত বাগেরহাট গড়তে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার বলেন, শহরের নাগেরবাজারসহ বিভিন্ন এলাকায় জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে এলাকার বিভিন্ন গমনাগমনের পথ ব্লকেড করে মাদক কারবারীসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দেহ তল্লাশি এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ পুরিয়া গাঁজা, যার ওজন ২০০ গ্রাম, ৪ লিটার চোলাই মদ এবং অপরাধকাজে ব্যবহৃত ৫৫টি ছুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাগেরবাজারের বিষ্ণু রবি দাস (৩৫), পল্টু রবি দাস (৩৫), জয় রবি দাস (২৫), কৃষ্ণনগরের মো. রিফাত (২৪), সাবেকডাঙ্গার সিরাজ (২০), খেগরাঘাটের বিপ্লব মিস্ত্রী (৩৬), কচুয়া পট্টির নিমাই সাহা (৪০) এবং নাগেরবাজার পতিতালয় এলাকার পলি (৪৫)।
এদিকে জেলা ডিবি পুলিশের সদস্যরা খান জাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন পুকুরপাড় থেকে ৯০ হাজার টাকার জাল নোটসহ আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা জাল নোটগুলোর প্রতিটির মূল্য ১ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন—পিরোজপুরের নাজিরপুর থানার রুহিতলাবুনিয়ার মো. আকলাস ভুইয়া (৫৫), বুড়িখালীর আশিকুর রহমান মোল্লা (২৩) এবং একই এলাকার মো. শিবলু ফকির (২৪)।

নেত্রকোনার মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের এক লাইনম্যানের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে বিদ্যুতের মিটার পরিবর্তন, সংযোগের সেকশন বদল ও এক খুঁটি থেকে অন্য খুঁটিতে সংযোগ স্থানান্তরসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
২ মিনিট আগে
কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক ইউপি সদস্য মোক্তার উদ্দিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাঁকে হত্যা করে আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যু হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।
৫ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসলে নেমে আসিফ মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার খলসী এলাকার করতোয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
১১ মিনিট আগে
প্রধানমন্ত্রী ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর রায়পুরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রেললাইনের পাশে ২৫০টি তালগাছের চারা রোপণ করা হয়েছে।
১৫ মিনিট আগে