
জামালপুরের সরিষাবাড়ী থেকে অপহরণের ৭৫ দিন পর রাজধানীর একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে নুহাশ আজিজ নামের এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (১০ জুন) ঢাকার একটি নিরাময় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি অস্থায়ী সেনা শিবিরের সদস্যরা। পরে রাতেই স্কুলছাত্র নুহাশ আজিজকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন অস্থায়ী সেনাশিবিরের ২৬ নম্বর বাংলাদেশ পদাতিক বাহিনীর কর্মকর্তা শাহরিয়ার তালুকদার রিফাত।
সেনা শিবির সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ সাইদা দিল আফরোজ ও তার জামাতা লিটন অধিকারী কৌশলে ঢাকার উত্তরার কামারপাড়ার একটি ভাড়া বাসা থেকে নবম শ্রেণির ছাত্র নুহাশ আজিজকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করেন। এরপর তাকে অপহরণ করে ‘মাদকাসক্ত’ দেখিয়ে ঢাকার গ্রীন লাইফ মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে রাখেন।
নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাননি। পরে ছাত্রটির মা শামীমা আফরোজ ঢাকার উত্তরা পশ্চিম থানায় এবং টাঙ্গাইল সদর থানায় পৃথক অভিযোগ করেন। দীর্ঘদিনেও সন্ধান না পাওয়ায় তিনি জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি অস্থায়ী সেনা শিবিরে একটি লিখিত অভিযোগ দেন।
পরে সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে অপহৃত ছাত্রের অবস্থান শনাক্ত করে উদ্ধার অভিযান চালানো হয়। পরিবার ও সেনাবাহিনীর সহায়তায় গ্রীন লাইফ মাদক নিরাময় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর রাতেই তাকে তারাকান্দি সেনা শিবিরে নেওয়া হয় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত বলেন, ‘অপহরণের অভিযোগ পেয়ে আমরা দ্রুত অভিযান চালাই। গোপন তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে উদ্ধার করেছি এবং নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দিয়েছি।’

লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে ঢুকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তর মজুমদার গণপিটুনিতে নিহত হয়েছেন। গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনায় উত্তেজনার মধ্যে ইটপাটকেলে পুলিশের সাত সদস্য আহত হন।
২ মিনিট আগে
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর (এমপি) এবং জাতীয় সংসদের হুইপ জি কে গউছসহ ৯ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
৭ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে পৃথক অভিযানে চিহ্নিত দুই নারী মাদক কারবারিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ও রাতে তিনজনের কাছ থেকে ৭৫ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
২৬ মিনিট আগে
বরিশালের মুলাদীতে হামলায় গুরুতর আহত হওয়ার প্রায় ২৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মিলন হাজী (২৩) নামে এক যুবক। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।
৩৭ মিনিট আগে