
জামালপুরের বকশীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে পাঁচ সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের বিরুদ্ধে। এ ব্যাপারে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন দৈনিক নয়া দিগন্তের বকশীগঞ্জ প্রতিনিধি আল মোজাহিদ বাবু।
গতকাল শনিবার (২১ জুন) বিকেলে এ হুমকির ঘটনা ঘটে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।
জানা যায়, উপজেলার বগারচর ইউনিয়নের ঘাষিরপাড়া সাত্তার খলিফার বাড়ি থেকে সামাদ হাজির বাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণের কাজে ৯ লাখ ৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বগারচর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা পলাশ নিজেই ওই প্রকল্পের সভাপতি। অতি নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে ওই রাস্তার নির্মাণকাজ করার অভিযোগ উঠেছে। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সরেজমিনে যান পাঁচজন সাংবাদিক। নির্মাণকাজের তথ্য, ছবি ও ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হন বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রকল্পের সভাপতি সোহেল রানা পলাশ। এ সময় দৈনিক ইনকিলাবের বকশীগঞ্জ প্রতিনিধি এমদাদুল হক লালন, দৈনিক নয়া দিগন্তের আল মোজাহিদ বাবু, দৈনিক ভোরের বাণীর আমিনুল ইসলাম, দৈনিক একুশে বাণীর বাধন মোল্লা ও জামালপুর বার্তার ইমরান সরকারকে অকথ্য ভাষায় গালাগাল, হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেন ওই চেয়ারম্যান। এ সময় চেয়ারম্যান তাঁদের ক্যামেরা ও মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় সাংবাদিকেরা চেয়ারম্যানের আক্রমণ থেকে রক্ষা পান।
এ বিষয়ে শনিবার দিবাগত রাতে দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আল মোজাহিদ বাবু বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান সোহেল রানা পলাশের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ বলেন, ‘ঘটনাস্থলে সামান্য ভুল-বোঝাবুঝি হয়েছে। ওই সময়ে সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করা সঠিক হয়নি। অনাকাঙ্ক্ষিতভাবেই ঘটনা ঘটেছে।’
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্যা সেতুর পশ্চিম পাশে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এদিকে গাড়িটির জ্বালানি ট্যাংক থেকে রাস্তায় পড়তে থাকা ডিজেল বালতি, পলিথিনসহ বিভিন্ন পাত্রে তুলে নিয়ে যেতে দেখা গেছে স্থানীয় কয়েকজনকে।
২৭ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন যেন নামেই স্বাস্থ্যকেন্দ্র। বাইরে থেকে দেখলে মনে হয় পরিত্যক্ত কোনো গোয়ালঘর। ঝুঁকিপূর্ণ আধা পাকা ভবন ও তীব্র জনবল-সংকটে কার্যত মুখ থুবড়ে পড়েছে এখানকার চিকিৎসাসেবা। কয়েক হাজার মানুষের প্রাথমিক চিকিৎসাসেবার একমাত্র ভরসা...
২ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনীতে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে অফিস করছেন কৃষি ও পরিসংখ্যান অফিসের কর্মকর্তারা। মাঝেমধ্যে খসে পড়ছে ছাদের পলেস্তারা। এ নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন তাঁরা। গত সোমবার সরেজমিনে দেখা যায় উপজেলার পরিসংখ্যান, কৃষি ও মৎস্য অফিসের ছাদের বিভিন্ন জায়গা থেকে পলেস্তারা খসে পড়ার দৃশ্য।
২ ঘণ্টা আগে
যশোরে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছেন র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার দিবাগত রাতে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি গ্রামের একটি নির্জন ইটভাটা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে