যশোরে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার দিবাগত রাতে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি গ্রামের একটি নির্জন ইটভাটা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
গতকাল রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত ওই ব্যবসায়ীকে উদ্ধারে অভিযান চালানো হয়। রাত সাড়ে ১২টায় তাঁকে যশোর র্যাবের ক্যাম্পে আনা হয়। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স।
র্যাব জানিয়েছে, যশোর শহরের শংকরপুর এলাকায় জাহাঙ্গীর আলমের নামে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ২ মার্চ রাত ৯টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে ধর্মতলা সুজলপুর এলাকার নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথে দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। রাত ১০টার দিকে অপহরণকারীদের পক্ষ থেকে জাহাঙ্গীরের মোবাইল ফোন দিয়ে তাঁর মা ও স্ত্রীর কাছে কল করা হয়। তাঁকে জীবিত ফেরত পেতে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং বিষয়টি পুলিশকে না জানাতে হুমকি দেওয়া হয়।
অপহরণের পর দীর্ঘ সময় পার হলেও ছেলের খোঁজ না পেয়ে ৪ মার্চ বিকেলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন জাহাঙ্গীরের স্ত্রী রেশমা খাতুন।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত পুরো চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

রাজধানীর মোহাম্মদপুর ও পল্টন এলাকা থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযানে তাদের কাছ থেকে তিনটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি, দুটি চাপাতি এবং ১ লাখ ২ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে...
৮ মিনিট আগে
মৌলভীবাজারের বড়লেখায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে নিজেদের ছোড়া গুলিতে অন্য এক ডাকাত নিহত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এই ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকারের সঙ্গে গণতন্ত্র জড়িত, আইনের শাসন জড়িত, রাইট টু ইনফরমেশন জড়িত। আমরা বলেছি বিচার বিভাগের সুবিধার্থে সাংবাদিকদের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে প্রবেশাধিকার লাগবে...
১৪ মিনিট আগে
সাগরপথে মিয়ানমারে পাচারকালে কক্সবাজারের টেকনাফ উপকূলে অভিযান চালিয়ে একটি ট্রলারসহ ৯০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এই ঘটনায় পাচারকারী চক্রের মূল হোতা রোহিঙ্গা আজিম উল্লাহসহ ১৪ জনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে টেকনাফ সদরের নাফ নদীর জেটিঘাটে আয়োজিত এক ব্রিফিংয়ে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন
৩৭ মিনিট আগে