
মেহেরপুরের গাংনীতে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে অফিস করছেন কৃষি ও পরিসংখ্যান অফিসের কর্মকর্তারা। মাঝেমধ্যে খসে পড়ছে ছাদের পলেস্তারা। এ নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন তাঁরা।
গত সোমবার সরেজমিনে দেখা যায় উপজেলার পরিসংখ্যান, কৃষি ও মৎস্য অফিসের ছাদের বিভিন্ন জায়গা থেকে পলেস্তারা খসে পড়ার দৃশ্য।
পরিসংখ্যান ও কৃষি অফিস সূত্র জানায়, মাঝেমধ্যে ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে কম্পিউটার নষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে।
উপজেলা পরিসংখ্যান অফিসের জুনিয়র পরিসংখ্যান সহকারী মো. ইলিয়াস হোসেন বলেন, ‘আমি ২০২২ সালে এই অফিসে যোগদানের পর থেকে এখন পর্যন্ত ভবনটিতে তেমন কোনো সংস্কারকাজ হয়নি। এ ছাড়াও ভবনের ছাদ ও দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা গেছে। ফলে প্রতিদিন আতঙ্ক আর জীবনের ঝুঁকি নিয়ে অফিস করতে হয়। দ্রুত ভবনটির সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানাই।’
গাংনী উপজেলা পরিসংখ্যান অফিসের তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘গত সোমবার সকালে অফিস চলাকালে হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। আল্লাহর রহমতে কেউ আহত হয়নি। তবে অফিসের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার না করলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
গাংনী উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নবির উদ্দিন সেলিম বলেন, ‘আমাদের পাশাপাশি তিনটা রুম, এই তিনটা রুমের অবস্থা খুব খারাপ। অফিসে কাজ করার সময় মাঝেমধ্যে ওপরে তাকাতে হয়, কখন পলেস্তারা খসে পড়ে। অফিসে যাঁরা কর্মরত আছেন, প্রত্যেকে আতঙ্কের মধ্যে থাকেন। বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগে বিষয়টি দ্রুত দেখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।’
গাংনী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. বছির উদ্দিন বলেন, ‘বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ভবনটি অনেক পুরোনো হওয়ায় এর কিছু অংশ দুর্বল হয়ে পড়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।’
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমান বলেন, ‘আমাদের এই অফিসে কিছুদিন আগে ছাদের পলেস্তারা খসে পড়ে একটি কম্পিউটার মনিটর নষ্ট হয়েছে। যে কেউ আহত হতে পারত। ভবনটি অনেক পুরোনো হওয়ায় এর কিছু অংশ দুর্বল হয়ে পড়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।’

রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন যেন নামেই স্বাস্থ্যকেন্দ্র। বাইরে থেকে দেখলে মনে হয় পরিত্যক্ত কোনো গোয়ালঘর। ঝুঁকিপূর্ণ আধা পাকা ভবন ও তীব্র জনবল-সংকটে কার্যত মুখ থুবড়ে পড়েছে এখানকার চিকিৎসাসেবা। কয়েক হাজার মানুষের প্রাথমিক চিকিৎসাসেবার একমাত্র ভরসা...
১ ঘণ্টা আগে
যশোরে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছেন র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার দিবাগত রাতে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি গ্রামের একটি নির্জন ইটভাটা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ও নারায়ণহাট ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটা এবং বালু উত্তোলনের দায়ে রসুল আমিন ও এরশাদ নামের দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের এই জরিমানা করা হয়।
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ২৪ হাজার লিটার তেলবোঝাই একটি লরি পদ্মা নদীতে ডুবে গেছে। গতকাল বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটে এ দুর্ঘটনা ঘটে। তবে লরির চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করা হয়েছে।
২ ঘণ্টা আগে