
জামালপুরের সরিষাবাড়ীতে ১০ বছর বয়সী দুই ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
অভিযুক্ত বজলুর রহমান (২৮) পৌরসভার সাতপোয়া এলাকার একটি মাদ্রাসার হিফজ বিভাগে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শিক্ষক বজলুর ওই মাদ্রাসার দুই ছাত্রকে দুই মাস ধরে ধর্ষণ করে আসছিলেন। ভুক্তভোগী এক শিক্ষার্থী গতকাল শনিবার বিষয়টি তার পরিবারকে জানায়। পরে সন্ধ্যায় ওই শিক্ষার্থীর অভিভাবক এসে শিক্ষক বজলুরের কাছে এ ব্যাপারে কৈফিয়ত চান। এ নিয়ে দুজনের মধ্যে হট্টগোল বেঁধে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শিক্ষক বজলুরকে আটক করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী ছাত্রের মা বলেন, ‘আমার সন্তানের সঙ্গে দুই মাস ধরে ওই লম্পট শিক্ষক এমন খারাপ কাজ করে আসছিল। ছেলে বিষয়টি না জানালে আমরা কিছুই বুঝতে পারতাম না।’ ওই শিক্ষক একই প্রতিষ্ঠানের অপর এক ছাত্রের সঙ্গেও এমন অপকর্ম চালিয়ে আসছিলেন বলে ওই মা জানান।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়।’

দুর্ঘটনাকবলিত গাড়িটি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলামের। ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন তাঁর ছেলে সাদমান সাকিব। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
১৪ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন ফার্মেসিগুলোতে অভিযান চালিয়ে ৭টির বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় করা মামলাগুলোতে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
২৩ মিনিট আগে
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। এ ঘটনায় তাঁর মাথা ফেটে গেছে। পরে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে মাথায় চারটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন।
২৮ মিনিট আগে
টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে একটি প্রতিষ্ঠানে অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার শিকার হন এক ব্যক্তি। প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে তাঁর কাছ থেকে টাকা নেয়।
৩৪ মিনিট আগে