
জামালপুরের ইসলামপুরে রমজানে সাহ্রি খেতে লোকজনকে মাইকে ডাকাডাকি করায় পুলিশের হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন পাঁচ যুবক। এ ঘটনার বিচার দাবি করে স্থানীয় সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের কাছে অভিযোগ করেন তাঁরা। পরে ধর্মমন্ত্রী সংশ্লিষ্ট পুলিশসহ ওই যুবকদের ডেকে আপস করে দিয়েছেন।
ইসলামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহন মিয়া এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ভোরে থানায় যাই। তখন সম্ভবত ফজরের নামাজের আজান হয়েছে। পরে ওসি সাহেব আমার জিম্মায় তাঁদের ছেড়ে দেন। পরে তাঁরা পুলিশি নির্যাতনের বিষয়টি ধর্মমন্ত্রীকে জানান। ডাকবাংলোতে এএসপি অভিজিত দাসসহ ওই যুবকদের ডেকে মন্ত্রী মহোদয় মীমাংসা করে দিয়েছেন।’
ভুক্তভোগী আক্তার মিয়া বলেন, ‘আমরা কয়েকজন সাহ্রি খেতে লোকজনকে ঘুম থেকে জাগিয়ে তুলতে গত ১৪ মার্চ রাত ৩টার দিকে বঙ্গবন্ধু মোড় এলাকায় মাইকিং করি। এ সময় গাড়ি থেকে বের হয়ে এএসপি অভিজিত দাস আমাদের গালাগালসহ মারধর করে থানা হাজতে নিয়ে আটকে রাখেন। আমাদের মোবাইল ফোন কেড়ে নেন। আমাদের পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। থানা হাজতে আমাদের সাহ্রি খেতে দেয়নি। ভোরে পৌর কাউন্সিলর মোহন মিয়ার হস্তক্ষেপে আমরা মুক্তি পাই।’
জনি মিয়া বলেন, ‘টিঅ্যান্ডটি অফিসসংলগ্ন সড়ক থেকে রাত আড়াইটার দিকে আমাকে এবং মন্তু শেখকে ধরে থানায় নিয়ে যায়। প্রথমে নারী ও শিশু ডেস্কে আমাদের রাখা হয়। পরে এএসপি অভিজিতের নির্দেশে আমাদের হাজতে রাখা হয়। বিনা অপরাধে আমার গায়ে পুলিশ হাত তুলেছে। সাহ্রি না খেতে পেরে আমরা রোজা রাখতে পারিনি।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘ভোরে কাউন্সিলর মোহন মিয়ার জিম্মায় পুলিশ হেফাজতে নেওয়া ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়। সাহ্রি খেতে বলা হলে তারা খেয়েছে বলে জানিয়েছিল।’
তবে ইসলামপুর সার্কেলের এএসপি অভিযুক্ত অভিজিত দাস তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘রাত ২টার থেকে উচ্চ শব্দে মাইকে মিউজিকের আওয়াজ শুনি। পরে তাদের থানায় আনি। তাদের রাত ৩টার পর থেকে কম সাউন্ডে মাইকিং করার পরামর্শ দেওয়া হয়েছে। কাউকে মারধর বা নির্যাতন করা হয়নি।’

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদের সব কটিতেই জয় পেয়েছেন বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। নির্বাচনে অন্য কোনো প্যানেল অংশ নেয়নি। আগে থেকেই আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবী প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল।
২৪ মিনিট আগে
ফেনীর শতবর্ষী সেন্ট্রাল হাইস্কুলে ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে বিদায় নিলেন ইংরেজি বিষয়ের শিক্ষক জহিরুল হক চৌধুরী বেলাল। প্রিয় শিক্ষকের বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠেছিল আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসার মিলনমেলা। ছাদখোলা গাড়িতে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মধ্য দিয়ে তাঁকে দেওয়া হয় রাজকীয়
৩১ মিনিট আগে
আদালত কক্ষে বিচার চলাকালে এক আসামিকে আরেক আসামি মাদক সরবরাহ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার করে দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ মে) রাতে বিষয়টি জানাজানি হয়। এর আগে বুধবার (২০ মে) দুপুরে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৭ম তলায় সিনিয়র জুডিশিয়াল ম্য
৩৬ মিনিট আগে
প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী এক বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে