
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সারের দাবিতে কৃষকেরা বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বাট্রাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় বকশীগঞ্জ-রৌমারী মহাসড়ক অবরোধ করে তাঁরা এই বিক্ষোভ করেন। পরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আশ্বাসে কৃষকেরা অবরোধ তুলে নেন।
কৃষকদের অভিযোগ, বাজারে সারের তীব্র সংকট চলছে। কয়েক দিন ধরে সার না পাওয়ায় তাঁরা ভুট্টা ও আলু চাষাবাদ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন।
কৃষকেরা জানান, বাট্রাজোড় ইউনিয়নের বিক্রয়কেন্দ্রের প্রতিনিধি কৃষকদের জন্য সার বিক্রির ঘোষণা দিলেও কয়েকজন কৃষককে সার দেওয়ার পর হঠাৎ কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। এতে কয়েক দিন ধরে অনেক কৃষক সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে বকশীগঞ্জ-রৌমারী মহাসড়ক অবরোধ করেন। হঠাৎ অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
কৃষক মাহমুদুল হাসান বলেন, ‘১৫ দিন আগে বিক্রয়কেন্দ্র থেকে সার দিয়েছে। সে সময় অনেক কৃষক সার পাননি। আজকে (মঙ্গলবার) সার দেওয়ার তারিখ ঠিক ছিল। আমরা সকালে এসে লাইনে দাঁড়িয়েছি।’ কিন্তু ডিলার এসে বলেন, ‘এত মানুষকে সার কেমনে দেবেন? এই কথা বলে তিনি চলে যান। পরে খবর আসে আজ সার দেওয়া হবে না।’
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা-উল-হোসনা এবং উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে কৃষকদের আশ্বাস দেওয়ার পর তাঁরা অবরোধ প্রত্যাহার করেন।
আসমা-উল-হোসনা বলেন, ‘সার না পাওয়া কৃষকদের আইডি কার্ড নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে আগামীকাল (বুধবার) থেকে তাঁদের সার দেওয়া হবে। এ আশ্বাস পাওয়ার পর কৃষকেরা অবরোধ তুলে নেন।’
কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘উপজেলায় কোনো সার সংকট নেই। কিছু ব্যক্তি বারবার সার নিয়ে জনদুর্ভোগ তৈরি করছে। তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাট্রাজোড় ইউনিয়নের সারের ডিলার ও মেসার্স মোজাহিদ ট্রেডার্সের মালিক রুমান বলেন, ‘আমার ঘরে ১৭৪ বস্তা সার ছিল। কিন্তু হঠাৎ ৫০০ থেকে ৭০০ লোক এসে পড়েন। এত মানুষের চাপে সার বিতরণ করা সম্ভব হয়নি।’

বাংলাদেশ ধরে রাখার জন্য এবং একাত্তরের চেতনাকে ধরে রাখার জন্য সবাই ধানের শীষে ভোট দেবেন। ধানের শীষ জিতলে, বাংলাদেশ জিতবে আর হেরে গেলে, বাংলাদেশ হেরে যাবে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায়
৩ মিনিট আগে
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকনকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে লাগাতার ধর্মঘট স্থগিতের পরদিন আটক হলেন
১ ঘণ্টা আগে
বাগেরহাটে কাঠবোঝাই ট্রলির ধাক্কায় কামরুল ইসলাম (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিংড়ি গবেষণাকেন্দ্রের সামনে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
‘সবাই নিজ নিজ বাড়ি পাহারা দেবেন। কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে যায়, তাকে ধরে বেঁধে রেখে আমাকে খবর দেবেন। ভোট টাকা দিয়ে কেনার বস্তু নয়। ভোট যদি টাকা দিয়েই কেনা যেত, তাহলে আমি নমিনেশন পেতাম না।’
২ ঘণ্টা আগে