
জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে নিজের জন্মদাতা বাবাকে পুলিশে দিয়েছেন ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আরিফ ব্যাপারী (৩৮)। তিনি পৌর শহরের ব্যাপারীপাড়া এলাকার মুলাইম খান ব্যাপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আরিফ ব্যাপারী মাদক সেবন করে আসছিলেন। এতে পরিবারের সদস্যরা বাধা দিলেও তিনি মানছিলেন না। আজ বিকেলে নিজ বাড়িতে মাদক সেবন করে স্বজনদের সঙ্গে বেপরোয়া আচরণ করছিলেন। এতে অতিষ্ঠ হয়ে তাঁর ছেলে মোহন ব্যাপারী ইসলামপুর থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ আরিফ ব্যাপারীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় আরিফ ব্যাপারীর বাবা মুলাইম খান ব্যাপারী, মা মোছা. আলেমা এবং ছেলে মোহন ব্যাপারী উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণের দায়ে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’
ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জুনায়েদ হাসান বলেন, ‘কারাদণ্ডপ্রাপ্ত আরিফ ব্যাপারীকে রাতেই জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

নওগাঁর বদলগাছীর গোঁবরচাপা মোড়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের ঘর ব্যবহারকে কেন্দ্র করে সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটার ছুরিকাহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনায় আরও একজন আহত হন। অভিযুক্ত হিসেবে বহিষ্কৃত কৃষকদল নেতা সুজাউল ইসলামের নাম এসেছে।
১৩ মিনিট আগে
স্থগিত হওয়া খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্রুত, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য দ্বিবার্ষিক নির্বাচনের দাবি জানিয়েছেন খুলনা ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতারা। আজ রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
১৭ মিনিট আগে
চট্টগ্রামের দেওয়ানহাট মোড়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি বাসের ধাক্কায় দুটি সিএনজি অটোরিকশা, একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় অন্তত ৪ জন আহত হন। একজন সিএনজি চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের খানসামায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ওয়াকিটকি, মোবাইল ফোন, ব্যাংকের চেক, এটিএম কার্ড, মোটরসাইকেলসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।
৩৬ মিনিট আগে