
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই মানববন্ধন হয়। এর আগে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় বাবুর চাঁদাবাজি, ভূমিদস্যুতা, নিয়োগ-বাণিজ্য ও অন্যায়-অত্যাচারে অতিষ্ঠ থাকতেন ইউনিয়নের বাসিন্দারা। ৫ আগস্টের পর তাঁর বিরুদ্ধে দুটি নাশকতার মামলা হলেও তাঁকে গ্রেপ্তার করছে না পুলিশ। উল্টো এখনো মানুষকে নানাভাবে হয়রানি করছেন বাবু। এ সময় বাবুকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, সহসভাপতি রাশেদুজ্জামান, ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনার আলী প্রমুখ।

জানা গেছে, ২০২৩ সালের ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাবু চেয়ারম্যানের নেতৃত্বে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এরপর ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট বাদী যখন নিউমার্কেট এলাকায় ছিলেন, তখন আওয়ামী লীগের সশস্ত্র কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং গুলি ছোড়ে। শিক্ষার্থীরা গলিতে লুকানোর চেষ্টা করলে সাংবাদিকেরা তাঁদের মারধর করেন এবং আওয়ামী লীগের নেতাদের হাতে তুলে দেন।
৩৮ মিনিট আগে
নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাদক সেবনরত অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানা-পুলিশকে জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় সেকান্দার আলী (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় তাঁর স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
২ ঘণ্টা আগে