
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জে খোয়াই নদের বাঁধে দেড় মাসের ব্যবধানে আবারও ভাঙন দেখা দিয়েছে। প্রবল বেগে পানি লোকালয়ে ঢুকে কয়েকটি গ্রামের রাস্তাঘাট এবং প্রায় ১ হাজার ৫০০ একর ফসলি জমি তলিয়ে গেছে। এতে হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রোববার বেলা ১১টার দিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি চুনারুঘাটের বাল্লা পয়েন্টে বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানির প্রবল চাপে ভেঙে যায় কালীগঞ্জ বাঁধ, এরপর লোকালয়ে ঢুকতে থাকে পানি। এরই মধ্যে সুঘর, চরহামুয়া, বনগাঁও, আদ্যপাশাসহ কয়েকটি গ্রামের রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে। রাতের মধ্যে আরও ২০-২৫টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কায় এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। অনেকে এরই মধ্যে ঘরের আসবাব সরিয়ে নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।
গত ৯ জুলাই রাতে একই বাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছিল। এতে শতকোটি টাকার ক্ষতির মুখে পড়ে এলাকাবাসী। এরপর পানি উন্নয়ন বোর্ড ৮২ লাখ টাকা ব্যয়ে বাঁধ মেরামতের কাজ শুরু করলেও তাতে ধীরগতি এবং অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা।
সুঘর গ্রামের বাসিন্দা সুমন মিয়া বলেন, ‘সঠিক সময়ে বাঁধ মেরামত না হওয়ায় আমাদের দ্বিতীয়বার ভাঙনের কবলে পড়তে হলো। বাড়ির চারপাশের হাওরের পাকা ধান তলিয়ে গেছে। এতে আমরা চরম ক্ষতির মুখে পড়েছি।’
বনগাঁও গ্রামের শফিক মিয়া বলেন, ‘বাঁধ মেরামতে কর্তৃপক্ষের অবহেলা রয়েছে। তা না হলে মেরামতে এত দিন লাগার কথা নয়। বাঁধ ভেঙে যাওয়ায় সবার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকে বাড়িঘর ছাড়তে শুরু করেছে।’
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, ‘আমরা বাঁধ পরিদর্শন করেছি। পানি কমলে দ্রুততম সময়ের মধ্যে বাঁধ মেরামতের চেষ্টা করা হবে।’ মেরামতে অনিয়ম ও ধীরগতির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের জানামতে এখন পর্যন্ত কোনো অনিয়ম হয়নি। আমরা কাজ দ্রুত শেষ করার চেষ্টা করেছি, প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্নও হয়েছিল। তবে বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিপাতের কারণে কিছুটা বিলম্ব হয়েছে।’

গত বুধবার ৭ অক্টোবর নাটোর রেলস্টেশন থেকে ক্রিলের ল্যাপটপটি চুরি হয়। পরদিন বৃহস্পতিবার অমল কুমার সাহা নামের এক ব্যক্তি নাটোর থেকে নওগাঁয় নিজ শ্বশুরবাড়ি যাওয়ার পথে নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনে একটি সিটের নিচে ক্রিলের ল্যাপটপটি দেখতে পান। পরে তিনি এটা নিয়ে তাঁর শ্বশুরবাড়ি...
২ ঘণ্টা আগে
গ্রাহকদের অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুভাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আবিদুর রহমান ও পরিচালকদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহ, ব্যয়, ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য যাচাই করবে সংস্থাটি...
২ ঘণ্টা আগে
জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল বাইপাস মোড়ে অভিযান চালিয়ে ৭৬৮ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এ অভিযান চালায়।
৩ ঘণ্টা আগে
রাজশাহী মহানগরীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরে মো. জিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এরপর জিয়ার অন্য ভাইদের মারধরে গুরুতর আহত হয়েছেন তাঁর চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।
৩ ঘণ্টা আগে