
ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকায় তিন বাংলাদেশিকে কুপিয়ে ও তির মেরে হত্যার অভিযোগ উঠেছে। তাঁদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। গতকাল বুধবার রাত ১০টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে চুনারুঘাটের বাল্লা স্থলবন্দর দিয়ে ওই তিন ব্যক্তির লাশ হস্তান্তর করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বিজিবি এবং বাংলাদেশ ও ভারতের পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন চুনারুঘাটের আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পণ্ডিত মিয়া (৪৫) ও কবিলাশপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২০)।
এর আগে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ওই তিন ব্যক্তির লাশ হস্তান্তরের কথা রয়েছে। লাশ গ্রহণের জন্য পুলিশ, বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহত ব্যক্তিদের স্বজনেরা উপজেলার গাজীপুর ইউনিয়নের বল্লা সীমান্তে অপেক্ষা করছেন।
নিহত পণ্ডিত মিয়ার ছেলে জাহির মিয়া জানান, গত মঙ্গলবার সকালে তাঁর বাবাসহ তিনজন বিড়ির পাতা সংগ্রহের জন্য পাহাড়ে গিয়েছিলেন। ভুলবশত হয়তো তাঁরা সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। এর পর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন। গতকাল বুধবার সন্ধ্যায় খবর আসে, তাঁদের লাশ ভারতে রয়েছে।
থানা-পুলিশ জানিয়েছে, ওই তিন ব্যক্তি গরু আনার জন্য গত সোমবার রাতে অবৈধভাবে সীমান্তের কাঁটাতার পেরিয়ে ত্রিপুরার খোয়াই জেলার বিদ্যাবিল এলাকায় প্রবেশ করেন। সেখানে পাহাড়ি জনগোষ্ঠী তাঁদের কুপিয়ে ও তির মেরে হত্যা করেন। পরে ত্রিপুরার খোয়াই থানা-পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।
চুনারুঘাটের গাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তারেকুর রহমান বলেন, গতকাল রাতে বিজিবি নিহত ওই তিন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে। পরে বিএসএফের পক্ষ থেকে পাওয়া ছবি দেখে জুয়েল, পণ্ডিত ও সজলের লাশ শনাক্ত করা হয়।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিনুল রহমান বলেন, সীমান্ত এলাকায় শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
২ ঘণ্টা আগে