
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (২৫ মে) বিকেলে ভুক্তভোগী শিশুকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, গতকাল রোববার বিকেলে উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিল। পথিমধ্যে একই গ্রামের আফরোজ মিয়া (৩৫) ও তাঁর এক সহযোগী মিলে শিশুটির মুখে গামছা বেঁধে জোরপূর্বক পাশের একটি নির্জন বাঁশঝাড়ে নিয়ে যান। সেখানে তাঁরা শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালান। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এসে তাঁদের ধাওয়া করলে পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
ভুক্তভোগী পরিবার জানায়, লোকলজ্জা ও ভয়ের কারণে গতকাল তারা শিশুকে হাসপাতালে নিয়ে আসতে পারেনি। তারা এই জঘন্য অপরাধে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলাপ করেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে