রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন। তিনি ভোটকেন্দ্র থেকেই ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৪৬৮ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৫৬৫ ভোট।
দুজনের ভোটের ব্যবধান ৩৯ হাজার ৯০৩। এ আসনের পোস্টাল ব্যালটের ভোটের ফলাফল এখনও পাওয়া যায়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনেই বিজয় অর্জন করেছে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। দীর্ঘদিন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জেলাটিতে এবারের নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পালাবদল ঘটেছে।
১২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরে চারটি আসনের মধ্যে তিনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধানের শীষের প্রার্থী এবং একটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচিত হয়েছেন।
২৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৮ হাজার ৪৮৯ পেয়ে বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. মনজুরুল ইসলাম মঞ্জু জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৮৮ ভোট।
২৯ মিনিট আগে
বরগুনা-১ আসনে মোট ১৯০টি কেন্দ্রের সবগুলোর ফলের ভিত্তিতে হাতপাখা প্রতীকের প্রার্থী মাহমুদুল হাসান অলিউল্লাহ ১,৪০,২৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
১ ঘণ্টা আগে