
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে পরিবহন মালিক-শ্রমিকনেতাদের সঙ্গে প্রশাসনের আলোচনার পর পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলী।
বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল ইসলাম সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শামসুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মুখলিছুর রহমান, বিআরটিএ হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মু. হাবিবুর, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, হবিগঞ্জ মোটর মালিক সমিতির সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী এবং অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ময়না প্রমুখ।
এর আগে অ্যাম্বুলেন্সচালকদের ৯ দফা দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

বরিশালের আগৈলঝাড়ায় এক নারী ইউপি সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও তাঁর পরিবার। গত শুক্রবার রাতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
২৯ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৪৪ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
২ ঘণ্টা আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৭ ঘণ্টা আগে