
হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের জব্দ করা বালু চুরি করে নিয়ে গেছেন মো. রুবেল মিয়া নামের এক যুবলীগ নেতা। তিনি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের করাঙ্গী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে স্টক করে বাসুদেবপুর বাজারে রাখেন রুবেল মিয়া। এ কারণে বাজারের লোকজনের চলাচলে অসুবিধা হচ্ছিল। এলাকার লোকজন গত সোমবার সহকারী কমিশনার (ভূমি) ও চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানালে তাৎক্ষণিক থানার এসআই লিপটনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালু জব্দ করে। পুলিশ বাসুদেবপুর বাজারের ব্যবসায়ী রুশন আলীর জিম্মায় বালু রেখে যায়। গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার ভোরে রুবেল ট্রাক্টরযোগে চুরি করে বালু নিয়ে যান। বিষয়টি জানতে পেরে রুশন আলী চুনারুঘাট থানাকে জানালে আজ বিকেলে এসআই লিপটন রুবেলকে ধরতে অভিযান চালান। কিন্তু তাঁর আগেই রুবেল পালিয়ে যান বলে জানান এসআই লিপটন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম জানান, ‘রুবেলকে ধরতে আমরা অভিযান পরিচালনা করেছি। কিন্তু এর আগেই তিনি পালিয়ে যান।’ তাঁকে ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
১ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
২২ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
২৫ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে