
হবিগঞ্জ-১ আসনভুক্ত নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ ও ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অভিযোগে গোলাম রসূল রাসেল নামের এক ইংল্যান্ডপ্রবাসীকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ধানের শীষের সমর্থক। তাঁর বাবা আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। বেলা ১১টার দিকে গোলাম রসূল ওই কেন্দ্রে গিয়ে হইচই শুরু করেন। এ সময় তাঁকে শান্ত করার চেষ্টা করা হলে তিনি ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন। পরে তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে উল্লিখিত শাস্তি দেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল নগরীর বাজার রোডের ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া খাজা মঈনউদ্দীন মাদ্রাসার সভাপতির পদ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। মাদ্রাসার বর্তমান সভাপতি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে ঘিরে চরমোনাই পীরের অনুসারীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাদের বিরোধ প্রকাশ্যে এসেছে।
৩ মিনিট আগে
লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ভৈরবের বায়জিদ চৌধুরী নিহত হয়েছেন বলে পরিবারের দাবি। গত ১৪ সেপ্টেম্বরের এ ঘটনায় তাঁর মরদেহ এখনো পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, পরিবার মরদেহ দেশে আনতে পরিবার চাইলে সহযোগিতা করা হবে।
৯ মিনিট আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রোববার বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মারা যান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম। আর শনিবার ক্যানসারে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট...
১ ঘণ্টা আগে