হবিগঞ্জের বাহুবলে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত চক্রের সর্দারসহ তিনজনকে আটক করেছে র্যাব-৯। আটকদের বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।
র্যাব জানায়, গত ৬ মে বাহুবলের ইজ্জতনগর এলাকায় আশা এনজিওর মিরপুর ব্র্যাঞ্চে ডাকাতির ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার রাতে সাঁড়াশি অভিযান চালায় র্যাব। এ সময় চেরাগআলী ফিলিং স্টেশনের সামনে থেকে ডাকাত সর্দার লাল মিয়াকে (৩৫) আটক করে র্যাব। তিনি উপজেলার চন্দ্রছড়ি গ্রামের গেদু মিয়ার পুত্র। তাঁর বিরুদ্ধে হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, দস্যুতা, মাদকসহ বিভিন্ন অপরাধের দায়ে ২০টি মামলা রয়েছে।
আরেকটি অভিযানে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকা থেকে রাসেল মিয়া (৩৯) ও শিপন মিয়া (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। রাসেল ঢাকা জেলার তুরাগ থানার রোশাদিয়া এলাকার ফরিদ মিয়ার ছেলে এবং শিপন মাধবপুর উপজেলার বড়দলিয়া জগদীশপুর গ্রামের কাউছার মিয়ার ছেলে। তাঁরা মাধবপুর থানায় করা ডাকাতি মামলার আসামি।
এ বিষয়ে বাহুবল ও মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। শুধু মাদক কারবারি বা ক্যারিয়ার (বাহক) নয়, মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে তাদের আয়ের উৎস অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কোনো পুলিশ সদস্য মাদক-সংশ্লিষ্টতার সঙ্গে জড়িত...
২ মিনিট আগে
পাবনার হিমাইতপুরের সৎসঙ্গ আশ্রম কর্তৃপক্ষকে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের শূন্য দশমিক ১৫ একর জমির মালিকানা দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে এলাকাবাসী।
৪ মিনিট আগে
টানা বৃষ্টির মধ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত ৪৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে গত তিন দিনেই শনাক্ত ১৬ জন। জুলাইয়ে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২৩ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে একটি জমি নিবন্ধন-সংক্রান্ত তদন্তকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা, হামলাচেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে