
গোপালগঞ্জের কাশিয়ানীতে আব্দুল কুদ্দুস শেখ (৬৫) নামের এক রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে উপজেলার রাজপাট গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের মেয়ে নিলুফা বেগম (১৯) বলেন, আজ ভোরে উপজেলার দক্ষিণপাড়া মার্কাস মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন কুদ্দুস শেখ। ভোর সাড়ে ৫টার দিকে কামাল শেখের পুকুরপাড়ে পৌঁছালে সেখানে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পাশের পুকুরে ফেলে চলে যায়। এ সময় কুদ্দুসের চিৎকার শুনে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিলুফা বেগম আরও বলেন, গত বছর উপজেলার জোতকুড়া গ্রামের সিরাজ সরদারের ছেলে রফিক সরদারের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর যৌতুকের দাবিতে কয়েক দফা তাঁকে মারধর করায় সম্প্রতি রফিকের বিরুদ্ধে আদালতে মামলা করেন তিনি। গত ২৬ সেপ্টেম্বর রফিক আদালতে হাজির হয়ে জামিন নেন।
এ সময় ঘটনাস্থল থেকে একটি জ্যাকেট উদ্ধার করা হয়েছে। এটি তাঁর স্বামী রফিক সরদারের বলে জানিয়েছেন নিলুফা বেগম।
এ বিষয়ে জানতে চাইলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফি উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৭ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে