
গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা ও এয়ারকন্ডিশনার (এসি) ঘুষ নেওয়ার অভিযোগের সত্যতা মিলেছে তদন্তে। এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
ওসি মো. শফিউদ্দিন খান কাশিয়ানী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাকির হোসেনের কাছে এই টাকা ও এসি দাবি করেন। এ বিষয়ে আড়াই মিনিটের একটি কল রেকর্ড ফাঁস হয় গত শনিবার। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় পরদিন ওসি শফিউদ্দিনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সালেহ মো. আনসার উদ্দিনকে ঘটনাটি তদন্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। তিনি তদন্ত শেষে গতকাল মঙ্গলবার পুলিশ সুপারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।
জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদন জমা হয়েছে। বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হবে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২২ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে