
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে এক রাতে দুটি এজেন্ট ব্যাংকসহ চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতের এই ঘটনায় ব্যাংকের চারটি স্বাক্ষরিত চেকসহ প্রায় ১৪ লাখ টাকা এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অন্তত ২৫ লাখ টাকার মালপত্র চুরি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, সিটি ব্যাংক এজেন্ট, ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট, নাদিরা ইলেকট্রনিকস এবং মেসার্স ফারিয়া এন্টারপ্রাইজে চুরি হয়। রাতে সিটি ব্যাংকের এজেন্ট সঞ্জিত হালদারের প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকার বেশি মূল্যের মোবাইল কার্ড ও ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ফারিয়া এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলাম বলেন, ‘দোকানে থাকা ১৪ লাখ টাকার স্বাক্ষরিত ব্যাংক চেকসহ নগদ অর্থ নিয়ে গেছে চোরেরা।’
ওয়াবদারহাট বাজারের নৈশপ্রহরী সমর আলী জানান, রাত গভীর হওয়ার পর একটি পিকআপ বাজার এলাকায় আসে। পিকআপে থাকা লোকজন চাকা মেরামত করছে ভেবে তিনি সন্দেহ করেননি। কিছুক্ষণ পর তিনি ঘুমিয়ে পড়েন। এরপর কী ঘটেছে, তা তিনি বলতে পারেন না।
বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মহিন বলেন, ‘বাজারে নৈশপ্রহরী থাকা সত্ত্বেও এমন ঘটনা উদ্বেগজনক। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। আশা করি, দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
কোটালীপাড়া থানার এসআই মো. মামুন বলেন, ‘এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও সরকারি আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে প্রকল্পে বসবাসরত ১৬০টি ভূমিহীন পরিবারের বসতভিটা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দুই মাস ধরে এই কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
২ ঘণ্টা আগে
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ ঝালমুড়ি বিক্রেতা এক নারীর বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটিকে হত্যার সন্দেহে স্থানীয়দের পিটুনিতে ওই নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে ২০ দিনের ব্যবধানে বহির্নোঙরে নোঙর করা তিনটি বিদেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। নাবিকদের জিম্মি করে জলদস্যুরা লুট করেছে কোটি টাকার মালামাল। এতে আতঙ্কে রয়েছেন জাহাজমালিক, শিপিং এজেন্ট ও নাবিকেরা। অভিযোগ রয়েছে, নির্বিঘ্নে ঘটছে এসব লুটপাটের ঘটনা।
২ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত টানা চার দিনের ভারী বৃষ্টিপাতে মৎস্য ও কৃষি খাতের অন্তত ১৪০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধু মৎস্য খাতেই প্রায় ১২৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। কৃষিতে ক্ষতি হয়েছে ১৪ কোটি ৫০ লাখ টাকার। মৎস্য খাতে মোট ক্ষতির প্রায় ৭০ শতাংশই হয়েছে চিংড়িচাষিদের।
২ ঘণ্টা আগে