
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর নতুন মন্ত্রিসভার সদস্যরা। আজ শনিবার বেলা পৌনে ১২টায় সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছান তাঁরা।
বেলা ১১টা ৫৫ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তিন বাহিনীর পক্ষ থেকে অনার গার্ড প্রদান করা হয়। এ সময় বিউগলে বেজে ওঠে করুন সুর। বোন শেখ রেহানাকে নিয়ে পবিত্র ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অংশ নেন প্রধানমন্ত্রী।
পরে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুকন্যা সেখানে উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্য ও স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বঙ্গবন্ধু ভবনে চলে যান।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর ১০ জানুয়ারি সকালে সংসদ সদস্যরা শপথ নেন।
পরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়।
প্রতিটি অর্জনের পর বঙ্গবন্ধুকন্যা ছুটে যান জন্মভিটায়। শ্রদ্ধা জানান জাতির পিতার সমাধিতে। আনন্দ ভাগাভাগি করে নেন নিজের নির্বাচনী এলাকার ভোটারদের সঙ্গে। এবারও এর ব্যতিক্রম হয়নি। প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর আজ শনিবার দুই দিনের সফরে গোপালগঞ্জে যান শেখ হাসিনা।
আগামীকাল রোববার তাঁর অপর নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাওয়ার কথা রয়েছে। এদিন বেলা আড়াইটায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী ধোপাখালী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য এস্কাফ জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী বাজার এলাকায় অভিযান চালানো হয়।
৪২ মিনিট আগে
ঢাকার সাভারে শারমিন আক্তার লিজা (৩৬) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে আমিনবাজারের বড়দেশী হাজিনগর এলাকা থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, হত্যার আগে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তিকে পুলিশ আটকের চেষ্টা করছে।
১ ঘণ্টা আগে
বরিশালের আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় জহিরুল শিকদার (৩৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বরিশাল আদালতে প্রেরণ এবং মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলে করে মামার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে মাছবোঝাই ট্রাকের চাপায় কাওসার আহমেদ (২৪) ও সোলাইমান হোসেন (২২) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার জৈনা বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিশুতোষ বিদ্যাঘরের সামনে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে