
ার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার আশঙ্কায় কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্ট ছয়জনকে আটক করেছে পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তবে এখন পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অন্যান্য দিনের তুলনায় রাস্তাঘাটে লোকসমাগম কিছুটা কম দেখা গেছে।
জেলা প্রশাসক মো. আরিফউজ-জামান বলেন, ‘গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসনসংকট নিরসনে তিন মাসের মধ্যে অস্থায়ী আবাসন নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এক বছরের বেশি সময় আগে। তবে সেই প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি; বরং অস্থায়ী আবাসনের জন্য বরাদ্দ ২০ কোটি টাকা দিয়ে এখন ১০ তলাবিশিষ্ট স্থায়ী ছাত্র হল নির্মাণের উদ্যোগ নিয়েছে...
১ ঘণ্টা আগে
বরিশাল নগরে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বক্ষব্যাধি (টিবি) হাসপাতালের পেছনের ৭০ শতাংশ খাসজমির জলাশয় ভরাট করে দখলের অভিযোগ উঠেছে। নগরের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত জলাশয়টি ২০ দিন ধরে বালু ফেলে দখল করে নেয় একটি চক্র।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল, পাথর, গার্মেন্টস কাঁচামাল, প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য আমদানি হতো। কিন্তু উচ্চ আমদানি ব্যয়, পূর্ণাঙ্গ কাস্টমস অফিস না থাকা, অবকাঠামোগত সীমাবদ্ধতাসহ বিভিন্ন কারণে ব্যবসায়ীরা ঝুঁকছেন অন্য বন্দরের দিকে।
২ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর লাখ লাখ মানুষ বছরের পর বছর সব ধরনের নাগরিক অধিকারের দাবি জানিয়ে আসছে। কিন্তু আজও তাদের সেসব দাবি বাস্তবায়ন হয়নি। ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসে আবারও সব ধরনের নাগরিক অধিকারের দাবি জানিয়েছে মৌলভীবাজারের এসব মানুষ।
২ ঘণ্টা আগে