
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদ্রাসাছাত্রের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) মাদ্রাসাছাত্র মতিউর রহমানসহ (২৩) অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শুকুর আলী। এর আগে গত সোমবার (২৩ মার্চ) রাতে ককটেল বানানোর সময় বিস্ফোরণ ঘটে মতিউর রহমানের বাড়িতে। এতে আহত হন তিনি।
মতিউর টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে ও গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি মাদ্রাসার ছাত্র। তিনি এক বছর পর মাওলানা পাস করবেন বলে জানিয়েছেন স্বজনেরা।
মামলা সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা গ্রামে মতিউর রহমানসহ কয়েকজন দুষ্কৃতকারী ককটেল বানাচ্ছিল। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে মতিউরের হাত-পা ও মুখ ঝলসে গিয়ে গুরুতর জখম হন। তখন সঙ্গে থাকা অজ্ঞাতনামা চারজন দৌড়ে পালিয়ে যান। বিস্ফোরিত ককটেলের বিকট শব্দে স্থানীয় লোকজন মতিউরের বাড়িতে এসে তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে মতিউর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পুলিশ পাহারায় চিকিৎসাধীন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সোমবার রাতে ককটেল বিস্ফোরণ হওয়ার পরদিন মঙ্গলবার দুপুর ১২টায় পুলিশের এন্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে তাঁরা অবিস্ফোরিত একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করেন।
ওসি আরও বলেন, এ ছাড়া ঘটনাস্থল থেকে এসএস পাইপের টুকরার অংশ, একটি বাঁশের হাতলযুক্ত লোহার হাতুড়ি, দেশলাইয়ের বাক্সের ১৮টি খোসা ও বারুদ ছাড়ানো ৩০০টি কাঠি উদ্ধার করেন বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা। বিষয়টি নিয়ে তাঁরা তদন্ত করছেন। প্রতিবেদন পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে আহত মতিউরের বাবা মোস্তাক আহম্মেদ ও দুলাভাই কাইয়ুম দাড়িয়ার দাবি, এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে মতিউর আতশবাজি বানানোর চেষ্টা করছিলেন। আতশবাজি বানানোর সময় তা বিস্ফোরিত হয়ে তাঁর ডান হাতের আঙুলের একাংশ উড়ে যায়, পা ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘গত ১৭ বছর লক্ষ্মীপুরসহ দেশের মানুষ উন্নয়নবঞ্চনার শিকার হয়েছিল। সেটা থেকে আমাদের বের হতে হবে। বর্তমান সরকার দেশের মানুষের জন্য কাজ ক
৮ মিনিট আগে
বর্তমানে দেশে প্রায় ৬ কোটি শিশু রয়েছে, যা মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ। ইউনিসেফের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে শিশুর সংখ্যা ছিল প্রায় ৫ কোটি ৮৯ লাখ। এর মধ্যে লাখো পথশিশু, গৃহকর্মী ও শ্রমজীবী হিসেবে ঝুঁকিপূর্ণ জীবন যাপন করছে।
২৫ মিনিট আগে
প্রিয় বন্ধু অন্যদের না জানিয়েই বিয়ে করে ফেলেছেন—এমন অবস্থায় মন তো খারাপ হবেই। বন্ধুরা তাই রাস্তায় নেমে বিক্ষোভ করলেন বন্ধুত্বের এহেন চরম অবমাননায়। ‘টাকা লাগলে টাকা নিতি, তা-ও বন্ধুদের দাওয়াত দিতি’—স্লোগানে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় তাঁরা বিক্ষোভ মিছিল করেন।
৩২ মিনিট আগে
দেশের অভিন্ন নদীগুলোকে প্রবহমান করতে ভারতের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, ফারাক্কা চুক্তিসহ নদীর সমস্যাগুলো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে সমাধানের চেষ্টা করছে সরকার।
১ ঘণ্টা আগে