
গোপালগঞ্জের বৌলতলী এলাকায় ট্রাকের সঙ্গে সোনালী পরিবহনের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ফরিদপুর জেলার সালতা উপজেলার উত্তর চন্ডিবর্দি গ্রামের শিপন শেখের ছেলে এনডিই ঠিকাদারি প্রতিষ্ঠানের ট্রাকচালক নাদিম শেখ (২৮) এবং বাগেরহাট জেলার রামপাল উপজেলার বড় কাঠালি গ্রামের আব্দুল কাদের মুসাল্লীর ছেলে এনডিই ঠিকাদারি প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড আবু হাসিব মুসাল্লী (১৯)। নিহত অজ্ঞাত নারীর বয়স প্রায় ৬৫ বছর বলে জানা গেছে।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টেকেরহাট থেকে গোপালগঞ্জ শহরগামী একটি লোকাল বাস ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আহতদের মধ্যে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে একজন এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
স্থানীয়রা জানিয়েছেন, দ্রুতগতির কারণে এই দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ বলেছেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া দুর্ঘটনার কারণ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তরুণ সোহেল হোসাইন রাশিয়ায় অনুষ্ঠেয় ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ’-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দুটি রাষ্ট্রীয় আমন্ত্রণপত্র পেয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অফিসিয়াল ডিক্রির আওতায় আয়োজিত এ আন্তর্জাতিক উৎসবটি রুশ সরকারের শীর্ষ পর্যায়ের...
৫ মিনিট আগে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। শিগগির এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
৮ মিনিট আগে
মেহেরপুরের নুরপুর গ্রামে সাপের কামড়ে বিলকিস আক্তার (৩৫) নামের এক গৃহবধূ মারা গেছেন। গতকাল সোমবার মধ্যরাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। বিলকিস আক্তার নুরপুর গ্রামের প্রবাসী বেবী ইসলামের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
১১ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গলইভাঙা এলাকায় নদীভাঙন রোধে ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
১৫ মিনিট আগে