
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ৮ দফা দাবিতে যমুনা গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কয়েক জন পুলিশ সদস্য ও শ্রমিক আহত হয়েছেন। পরে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে। আহত পুলিশ ও শ্রমিকদের পরিচয় জানা যায়নি।
আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত যমুনা ডেনিমস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও শ্রমিকেরা জানান, ৮ দফা দাবিতে তাঁরা বিক্ষোভ শুরু করেন। কিন্তু কর্তৃপক্ষ দাবি নিয়ে শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনার আগ্রহ দেখায়নি। একপর্যায়ে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও শ্রমিক আহত হয়েছেন। পরে তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিকদের দাবির মধ্যে ছিল পরিচালক কাজল কান্তির পদত্যাগ বা বাধ্যতামূলক অবসর, বাৎসরিক ছুটির বকেয়া টাকা ২৫ জানুয়ারির মধ্যে পরিশোধ, টিফিন বিল ৫০ টাকা এবং রাত ১০টার পর ডিউটি করানো হলে নাইট বিল ১৫০ টাকা।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
কর্তৃপক্ষ বেলা ১১টার সময় মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ সাঁটিয়ে দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

রংপুরের পীরগঞ্জে ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেছেন...
৬ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে সোহানা নামে ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহানা ওই গ্রামের প্রবাসী মো. শফিক মিয়ার মেয়ে।
৩২ মিনিট আগে
চট্টগ্রামে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছে রেত, হাতুড়ি, রামদা ও বাটাল পাওয়া গেছে। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে নগরের আকবরশাহ থানাধীন বায়েজিদ লিংকরোড এলাকার ৬ নম্বর ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে এক জুয়েলারি দোকানদারকে গুলি করে অন্তত ২৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। অন্তর সরকার (২৮) নামে গুলিবিদ্ধ আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে...
১ ঘণ্টা আগে