Ajker Patrika

কালিয়াকৈরে ট্রাক-পিকআপ-বাসের ত্রিমুখী সংঘর্ষ, চালক নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি 
আপডেট : ২৩ মে ২০২৬, ১২: ০৭
কালিয়াকৈরে ট্রাক-পিকআপ-বাসের ত্রিমুখী সংঘর্ষ, চালক নিহত
দুর্ঘটনাকবলিত পিকআপ। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাতান এলাকায় ট্রাক, পিকআপ ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে নাসির উদ্দিন নামে এক পিকআপচালক নিহত হয়েছেন।‌ এ ঘটনায় পিকআপচালকের সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশুলিয়া থেকে কারখানার মালামাল নিয়ে একটি পিকআপ গোড়াই এলাকার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে কালিয়াকৈর উপজেলার গোয়ালবাতান এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাক হঠাৎ গতি কমিয়ে দেয়। এ সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এর কিছুক্ষণ পর পেছন থেকে আসা সিরাজগঞ্জ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিকআপটিকে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়‌। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নাসির উদ্দিন নিহত হন। গুরুতর আহত হন হেলপার। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে বাসের কোনো যাত্রী হতাহত হয়নি।

দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, অভিযোগের বিষয়ে যা বলছে বিএনপি

এজেন্সির প্রতারণা: রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ৩ বাংলাদেশি

আগামীকাল থেকেই বন্ধ প্রাথমিক বিদ্যালয়

যুবদল ও ছাত্রদলের ৮ নেতা-কর্মীর নামে মামলা দিয়ে ঝিনাইদহ ছাড়লেন পাটওয়ারী

পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত