
গাজীপুরের ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারের দাঁড়িয়ে থাকা এক অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে আব্দুল কুদ্দুস (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার রাতে ভবানীপুর ফকিরা গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কুদ্দুস ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরুবাদ এলাকার বাসিন্দা। তিনি মির্জাপুর ইউনিয়নের বিশুইয়া কুড়িবাড়ি এলাকার এনএজেড পোশাক কারখানার শ্রমিক।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, প্রাইভেট কারটি ভবানীপুর বাজার পার হওয়ার পরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। ফকিরা গার্মেন্টসের সামনে এসে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আব্দুল কুদ্দুস প্রাইভেট কারের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
মঞ্জুর ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি জানান, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে এই এলাকায় ভাড়া থেকে এনএজেড গার্মেন্টসে চাকরি করতেন। আজ তিনি কর্মস্থলে যাওয়ার জন্য মহাসড়কের পাশে অপেক্ষা করছিলেন। তখনই এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের স্ত্রীর বড় ভাই। পুলিশ বলছে, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তঃকোন্দলে টিটনকে হত্যা করা হতে পারে। তাই এ হত্যাকাণ্ডে ইমনসহ সন্দেহভাজন ও সন্দেহজনক...
১৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে সৃষ্ট জলাবদ্ধতায় কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা ধরে এই যানজট সড়কের পাশাপাশি উড়ালসড়কেও বিস্তৃতি ছিল। এতে দূরদূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের স্বজনদের পাশাপাশি বিভিন্ন শ্রেণির মানুষকে তীব্র ভোগান্তিতে পড়তে হয়েছে।
২১ মিনিট আগে
এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে গেল কলেজছাত্র তাফসির ইসলাম (১৯)। আজ মঙ্গলবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় সে আরেক পরীক্ষার্থীর পক্ষে প্রক্সি দিচ্ছিল। হাতেনাতে আটকের পর তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা মাধ্যমিক বিদ্যালয়...
৩৪ মিনিট আগে
বরিশালের মেহেন্দীগঞ্জে পৃথক দুটি মাধ্যমিক বিদ্যালয়ে বজ্রপাতের ঘটনায় এক শিক্ষকসহ ১৬ শিক্ষার্থী আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ক্লাস চলাকালে চরএককরিয়া ইউনিয়নের দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় ও আলীমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে