Ajker Patrika

শ্রীপুরে অপহরণের ১০ ঘণ্টা পর উদ্ধার ওষুধ কোম্পানির কর্মকর্তা, গ্রেপ্তার ৩

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ২২: ০৭
শ্রীপুরে অপহরণের ১০ ঘণ্টা পর উদ্ধার ওষুধ কোম্পানির কর্মকর্তা, গ্রেপ্তার ৩
অপহরণ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডের কর্মকর্তা আরিফ হোসেনকে (৩৭) অপহরণের ১০ ঘণ্টা পর উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১। এ ঘটনায় অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেট কার।

এসআরবি-১-এর কোম্পানি কমান্ডার ইফতেখার আহমেদ আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আরিফ হোসেন গত রোববার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার কার্যালয়ে যাওয়ার জন্য মাওনা চৌরাস্তায় আসেন। সেখান থেকে তাঁকে জোর করে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যাওয়া হয়। অপহরণকারী চক্র সকাল সাড়ে ৮টার দিকে মুঠোফোনে আরিফ হোসেনের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় আরিফ হোসেনের স্ত্রী তানিয়া আক্তার শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি সাধারণ ডায়েরির অনুলিপি নিয়ে গাজীপুরে এসআরবি-১-এর কার্যালয়ে যান।

কোম্পানি কমান্ডারের নির্দেশে এসআরবি-১-এর একটি দল অভিযান চালায়। অভিযানে বিকেল সাড়ে ৪টার দিকে রাজেন্দ্রপুর সেনানিবাসের পেপসি এমপি চেকপোস্টের সামনে থেকে আরিফ হোসেনকে উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেপ্তার করা হয় মো. জাকির হোসেন (৩৫), হামিদুল (৩২) ও রাজীব কাজীকে (২৮)। গ্রেপ্তার ব্যক্তিদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, এসআরবি-১-এর অভিযানে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত