
গাজীপুরের জয়দেবপুর রেলক্রসিং এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) কর্তৃপক্ষ। আজ সোমবার নগরীর জয়দেবপুর রেলক্রসিং থেকে শিববাড়ি মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের দুই পাশে এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার ও জেলা ম্যাজিস্ট্রেট। এ সময় সড়কের দুই পাশে ভেকু দিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্লিন ও গ্রিন সিটি করার লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আজকে উচ্ছেদের পর কেউ আর অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করতে পারবেন না। যাঁরা এর পেছনে জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সিটি করপোরেশন।

যশোরের বেনাপোল সীমান্তে ভারতে বসবাসরত কথিত বাংলাদেশি নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় শতাধিক লোক বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
৫ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেছে হাওয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার। আজ সোমবার (১ জুন) সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদের জন্য ফেরি দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। এতে ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
৩৮ মিনিট আগে
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বিকেল ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তোফায়েল আহমেদের জামাতা তৌহিদুজ্জামান তুহিন আজ বিকেল ৪টার দিকে আজকের পত্রিকাকে...
৩৯ মিনিট আগে