
আখেরি মোনাজাতের মাধ্যমে দিল্লির মাওলানা সাদ অনুসারীদের তত্ত্বাবধানে শুরু হওয়া তিন দিনের বিশ্ব ইজতেমা শেষ হবে আজ রোববার। দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গতকাল শনিবার দুপুরে ইজতেমা ময়দানে অস্থায়ী পুলিশ কন্ট্রোলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ‘রোববার দুপুর ১২টায় আখেরি মোনাজাত হবে। মোনাজাত উপলক্ষে যান চলাচল স্বাভাবিক থাকবে। মোনাজাতের আগে-পরে গাজীপুর চৌরাস্তা থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত বিআরটি প্রকল্পে একটি লেনে যান চলাচল চালু থাকবে। এবারের আয়োজনে আমরা নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে সক্ষম হয়েছি।’
পুলিশ কমিশনার আরও বলেন, ইজতেমা আয়োজনে হামলার প্রচারণা আছে এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যায়। হামলার প্রচারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। গতকাল বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.) বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন হয়। প্রথম ধাপের মতো এ ধাপেও ৯ যুগলের যৌতুকবিহীন বিয়ে হয়েছে।
এর আগে গতকাল বাদ জোহর পর্যন্ত বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের তালিকা সংগ্রহ করা হয়। বিয়ের আগে বাদ আসর ইউসুফ বিন সাদের দেওয়া বিয়ের খুতবা শেষে ওই সব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়। মাগরিবের নামাজের আগেই নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়।
তৃতীয় ধাপের ইজতেমায় অংশ নিতে ৪৮টি দেশের ১ হাজার ৪৫০ জন মুসল্লি ময়দানের উত্তর-পশ্চিমাংশে বিদেশি খিত্তায় অবস্থান করছেন। আখেরি মোনাজাত শেষে তারা আরও এক দিন ময়দানে অবস্থান করতে পারেন।
মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘রোববার আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দান ও আশপাশের এলাকায় কয়েক লাখ মুসল্লি জড়ো হবেন। আমরা আগামী মঙ্গলবার ইজতেমা ময়দান প্রশাসনের কাছে বুঝিয়ে দেব।’
মুসল্লির মৃত্যু
ইজতেমার তৃতীয় ধাপে এ পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে মারা যান খুলনা সদরের লবণচড়া থানার বাঙালগলি গ্রামের দিদার তরফার (৫৫), গত শুক্রবার সকালে বগুড়ার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের নাজমুল হোসেন (৭৫) এবং ওই দিন রাত সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়ার আব্দুল আজিজ শেখ (৬০)।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
৬ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
৭ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
৭ ঘণ্টা আগে