Ajker Patrika

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে ফের শ্রমিক অসন্তোষ, ১২ কারখানা ছুটি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ২১: ২৭
গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে ফের শ্রমিক অসন্তোষ, ১২ কারখানা ছুটি
সারদাগঞ্জ এলাকায় রীচ কটন অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর কাশিমপুরে বেতন বাড়ানোর দাবিতে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন। এতে তিন নারী শ্রমিক আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

আজ বুধবার বেলা ২টার দিকে মহানগরীর কাশিমপুর থানার ৪ নম্বর ওয়ার্ডের সারদাগঞ্জ এলাকায় রীচ কটন অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, বেতন বাড়ানোর দাবিতে তাঁরা বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় তিন নারী শ্রমিক আহত হন। পরে সহকর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত শ্রমিকেরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, কারখানার ছুটির পর শ্রমিকেরা কারখানা ও এর আশপাশের এলাকায় অবস্থান নেন। এ সময় উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেন। তবে এতে কোনো শ্রমিক আহত হওয়ার তথ্য তাঁর জানা নেই।

পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, শ্রমিক বিক্ষোভের কারণে ১২টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। কোনো কোনো কারখানা দুই ঘণ্টা পর ও কিছু কারখানা তিন ঘণ্টা পর ছুটি ঘোষণা করে।

পুলিশ সুপার আরও জানান, গাজীপুর মহানগরী বা জেলার অন্য কোথাও শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত