
গাজীপুরের শ্রীপুরে এক কনস্টেবলের উপস্থিত বুদ্ধিতে রাকিবুল ইসলাম (৩৭) নামের এক আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে আজ রোববার মামলা করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, গত শুক্রবার রাতে শ্রীপুর উপজেলার এক গ্রামে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে রাকিবুলের বিরুদ্ধে। ভুক্তভোগী নারীর মেয়ে জানায়, তার মাকে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা গুরুতর বলে চিকিৎসক তাদের জানিয়েছেন।
ঘটনার পর থেকে আসামিকে ধরতে কয়েকটি জায়গায় অভিযান চালায় পুলিশ। সর্বশেষ শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় আসামি রয়েছে বলে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। আজ দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কনস্টেবল নুরুন্নবী আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি খুবই চালাক। আজ দুপুরে সে একটি খোলা মাঠে বসে ছিল। যে জায়গায় বসেছিল, সেখান থেকে পুলিশের পোশাক দেখামাত্র দৌড়ে পালিয়ে যাওয়ার অনেক পথ রয়েছে। কারণ, মাঠ থেকে বহুদূর পর্যন্ত সব দেখা যায়। বিষয়টি বুঝে তাৎক্ষণিকভাবে পাশের একটি গ্যারেজ থেকে এক শ্রমিকের টি-শার্ট চেয়ে নিই। পুলিশের ইউনিফর্ম বদলে শ্রমিকের টি-শার্টটি পরে ফেলি। তারপর শ্রমিক সেজে আরেক গরিব লোকের সঙ্গে গল্প করতে করতে মাঠের দিকে এগিয়ে যাই। একপর্যায়ে আসামি কোনো কিছু বোঝার আগেই তাকে ধরে ফেলি।’
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণ মামলার প্রধান আসামি রাকিবুলকে গ্রেপ্তার করতে কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে। সর্বশেষ উপজেলার জৈনা বাজার এলাকায় আসামি রয়েছে বলে তথ্য পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ। সেখানে কনস্টেবল নুরুন্নবীর বুদ্ধিমত্তায় আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। আগামীকাল সোমবার রাকিবুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকার বিষয়ে কথা বলতে এক গৃহবধূকে বাসা থেকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আরিফ আহম্মেদ (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটকের দাবিতে কয়েক হাজার বিক্ষুব্ধ মানুষ ঘটনাস্থল ঘেরাও করে বিক্ষোভ করছেন।
২ ঘণ্টা আগে
রাজেনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামে। গত ১৫ এপ্রিল রামেক হাসপাতালে মৃত সন্তানের জন্ম দেন রাজেনা। তখন অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাঁর। এতে তাঁর কিডনির কার্যক্ষমতা একেবারেই কমে যায়।
২ ঘণ্টা আগে