
গাইবান্ধা থেকে কোরবানির হাটের জন্য কেনা আটটি গরু নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার উদ্দেশ্যে রওনা হন একদল গরু ব্যবসায়ী। পথিমধ্যে গাজীপুরে ডাকাতির শিকার হয়ে সব গরু হারান। একদিন পর আজ সোমবার পুলিশের অভিযানে ডাকাতি হওয়া গরুগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটকও করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, গাইবান্ধার বরাতখালী গরুর হাট থেকে আটটি গরু কিনে একটি পিকআপে করে ফতুল্লার দিকে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। গত শনিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের নাওজোর এলাকায় পৌঁছালে একটি হাইএস গাড়ি দিয়ে তাদের পথরোধ করে ডাকাত দল।
এ সময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে গরু ব্যবসায়ী ও পিকআপচালককে মারধর করে। পরে তাদের হাত-পা বেঁধে পাশের জঙ্গলে ফেলে রেখে পিকআপে থাকা আটটি গরু নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, “নাওজোর এলাকায় একটি গাড়ি সামনে এসে দাঁড়ায়। এরপর কয়েকজন অস্ত্র নিয়ে হামলা চালায়। আমাদের মারধর করে হাত-পা বেঁধে ফেলে রেখে গরুগুলো নিয়ে যায়।”
পরে স্থানীয়দের সহায়তায় তারা কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, অভিযোগের ভিত্তিতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আজ দুপুর আড়াইটার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রিফাত ইলেকট্রনিক্সের সামনে থেকে সাতটি জীবিত গরু এবং একটি গরুর জবাই করা মাংস উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গরু ও আটক ব্যক্তিদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রাকিবুল হাসান জেমসের বাবা আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। জানাজায় অংশগ্রহণের জন্য দুই ঘণ্টা নির্ধারিত সময় শেষে কড়া পুলিশি....
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। আজ শনিবার রাতে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
খুলনার রূপসায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সোয় ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে হত্যা করা হয়। নিহত যুবক দুর্জনী মহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।
৩ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে দুই ভাইয়ের লাগানো দুই শতাধিক কুলগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে আসাদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার ভোরের দিকে উপজেলার চক নটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে