গাজীপুরের শ্রীপুরে বিয়ের পরদিন ভাড়া বাসা থেকে জোছনা আক্তার নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী।
আজ রোববার (৮ মার্চ) বিকেলে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের জনৈক রফিকুল ইসলামের বাড়ি থেকে ঘরের দরজা ভেঙে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানার পুলিশ।
জোছনা আক্তার (৩৪) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মহিষবের গ্রামের সাইদুর রহমানের মেয়ে। তিনি শ্রীপুর উপজেলার ঢাকা গার্মেন্টসে চাকরি করতেন।
নিহত গৃহবধূর বাবা সাইদুর রহমান বলেন, ‘জোছনা প্রথম স্বামীকে কিছুদিন পূর্বে ডিভোর্স দেয়। গতকাল শনিবার ইয়াসিন নামের এক ছেলেকে বিয়ে করে। বিকেল ৩টার দিকে জানতে পারি, জোছনা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি, মেয়ের ঝুলন্ত মরদেহ। কিন্তু মেয়ের দ্বিতীয় স্বামীকে পাইনি। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। শনিবার বিয়ের পর দ্বিতীয় স্বামীকে নিয়ে ভাড়া বাসায় ছিল। প্রেম করে দ্বিতীয় বিয়ে করেছিল। কী কারণে সে আত্মহত্যা করল, এর কিছুই বলতে পারছি না।’
স্থানীয় বাসিন্দা ছমির উদ্দিন জানান, জোছনা স্থানীয় ঢাকা গার্মেন্টসে চাকরি করতেন। দ্বিতীয় স্বামী ইয়াসিন চাকরি করতেন আমান টেক্স নামের এক কারখানায়। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে প্রেম চলছিল। বিষয়টি জানার পর ইয়াসিনের স্ত্রী তাঁর স্বামীকে ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হন। গতকাল ইয়াসিন-জোছনা গোপনে বিয়ে করেন। গতকাল রাতে তাঁরা একত্রে ছিলেন। সকাল ৭টার দিকে স্বামী ইয়াসিন কর্মস্থলে চলে যান। দিনের কোনো এক সময় জোছনা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। দুপুরের দিকে বাড়ির লোকজন বিষয়টি জানতে পারেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই মো. রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেলা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে কুড়িগ্রাম সদরে গুচ্ছগ্রামের বন্দোবস্তকৃত জমিসহ খাস জমি ব্যক্তিমালিকানায় নামজারি করে দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (এসি ল্যান্ড) আরিফুল ইসলামের বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার চাপাপুর-নশরতপুর ভায়া বিহিগ্রাম সড়কটির সংস্কারের কাজ ছয় মাসে শেষ হওয়ার কথা থাকলেও তা দুই বছরেও শেষ হয়নি। ফলে সড়ক দিয়ে চলাচল করা ১০ গ্রামের মানুষ ভোগান্তি পোহাচ্ছে। সেই সঙ্গে সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
৪ ঘণ্টা আগে
দলের লোককে ঠিকাদারি কাজের অংশীদার না করায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য (এমপি) আবু সাঈদ চাঁদ রেলওয়ের একটি কাজ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাতে বাঘার আড়ানী রেলওয়ে স্টেশনে গিয়ে কাজ বন্ধ করেন তিনি।
৪ ঘণ্টা আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের গোলজার হোসেন (৫০) একসময় অভাবের তাড়নায় দিনমজুরি করতেন। এখন তিনি এলাকায় পরিচিত ধানখেতে মাছ চাষের সফল উদ্যোক্তা হিসেবে। তিনি শুধু নিজের ভাগ্যই বদলায়নি, তাঁর দেখানো পথে সচ্ছলতা এসেছে গ্রামের আরও অনেক পরিবারে।
৭ ঘণ্টা আগে