Ajker Patrika

গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের পরদিন বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের পরদিন বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ
গাজীপুরের কাশিমপুরে সাবেক কাউন্সিলর সাইজউদ্দিন মোল্লার বাড়িতে আগুনে পুড়ে যাওয়া ঘরের আসবাবপত্র। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজউদ্দিন মোল্লাকে গ্রেপ্তারের পরদিন তাঁর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ৬টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার বাড়েন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে সাইজউদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইজউদ্দিন মোল্লা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতা। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার গাজীপুর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

গাজীপুরের কাশিমপুরে সাবেক কাউন্সিলর সাইজউদ্দিন মোল্লার বাড়িতে আগুনে পুড়ে যাওয়া ঘরের আসবাবপত্র। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের কাশিমপুরে সাবেক কাউন্সিলর সাইজউদ্দিন মোল্লার বাড়িতে আগুনে পুড়ে যাওয়া ঘরের আসবাবপত্র। ছবি: আজকের পত্রিকা

এর এক দিন পর আজ শনিবার সকালে একদল দুর্বৃত্ত বাড়েন্ডা এলাকায় তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করে। মুহূর্তের মধ্যে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ঘরের আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে যায়। পরিবারের দাবি, আগুন দেওয়ার আগে দুর্বৃত্তরা বাড়িতে লুটপাট চালায়।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল হক বলেন, আগুন লাগার পেছনে বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি। বাড়ির উত্তর পাশের নিচতলার একটি জানালার লক ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা জানালার লক ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন লাগিয়েছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হাসান বলেন, সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত