Ajker Patrika

গাজীপুরে ছুটির দিনেও সচল ১০ শতাংশ কারখানা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে ছুটির দিনেও সচল ১০ শতাংশ কারখানা
গাজীপুরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার একটি পোশাক কারখানায় কাজে যোগ দিচ্ছেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

শ্রমিক অসন্তোষে এক মাস ধরে উত্তপ্ত গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি আজ স্বাভাবিক রয়েছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় জেলার প্রায় ১০ শতাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে। সকাল থেকেই এসব কারখানায় নির্বিঘ্নে কাজ করছেন শ্রমিকেরা।

কলকারখানা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাজীপুরে ছোট-বড় মিলিয়ে কারখানার সংখ্যা ৫ হাজার ২০০। এর মধ্যে নিবন্ধিত পোশাক কারখানা ২ হাজার ৭১টি। তবে নিয়মিত উৎপাদনে রয়েছে ১ হাজার ৫০০টি পোশাক কারখানা। এর মধ্যে শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা ৯০০টি।

সচল কারখানাগুলোতে আজ শুক্রবার সকাল থেকেই শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। কয়েকজন শ্রমিক বলেন, তাঁরা অবরোধ ও ভাঙচুরের পক্ষে নন। শান্তিপূর্ণভাবে কাজ করতে চান।

গাজীপুরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার একটি পোশাক কারখানায় কাজে যোগ দিচ্ছেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার একটি পোশাক কারখানায় কাজে যোগ দিচ্ছেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, চলমান শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, আজ শুক্রবার জেলার মোট কারখানার ১০ শতাংশ চালু রয়েছে। সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিদিনের মতো সতর্ক অবস্থানে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত