Ajker Patrika

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ার শেল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৮: ২০
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ার শেল
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। পরে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল (টিয়ার শেল) নিক্ষেপ করেছে।

এর আগে আজ বৃহস্পতিবার দুপুরের পর কাশিমপুর ও কোনাবাড়ী শিল্পাঞ্চলের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এ সময় অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পুলিশ ও শ্রমিকেরা জানায়, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আজ দুপুরের পরে প্রথমে কাশিমপুর শিল্পাঞ্চলের শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে জরুন এলাকায় রিপন, ইসলাম, স্ট্যান্ডার্ড গ্রুপ, কটন ক্লাব, মন্ডল, মাল্টি ফ্যাবস লিমিটেডসহ আশপাশের কারখানার শ্রমিকেরা রাস্তায় নামেন।

পরে কোনাবাড়ী বিসিক থেকেও শ্রমিকেরা বেরিয়ে আসেন। তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে।

গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা কোনাবাড়ী ও কাশিমপুরে বিক্ষোভ করেছেন। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত