
গাজীপুর মহানগরীর কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় তুরাগ নদের তীরে নির্মাণাধীন একটি সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়ার ঘটনায় দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার (২৩ মার্চ) ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিদর্শন শেষে প্রাথমিক তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ এবং নির্বাহী প্রকৌশলী শামসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।
নির্মাণকাজ শেষ ও উদ্বোধনের আগেই গত ১৫ ফেব্রুয়ারি রাস্তার একটি অংশ ভেঙে কয়েক ফুট নিচে দেবে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।
গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিমন্ত্রী সড়কটি নির্মাণের মান, ব্যবহৃত উপকরণ এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং প্রাকৃতিক দুর্যোগজনিত প্রভাবের তথ্য পাওয়া গেছে। পরিদর্শন শেষে তিনি গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের নিকট দুই প্রকৌশলীর বরখাস্ত-সংক্রান্ত চিঠি হস্তান্তর করেন।
প্রতিমন্ত্রী বলেন, সড়কের ভূমিধসের বিষয়টি গণমাধ্যমের প্রচারিত হয়। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আনেন। তিনি এ-সংক্রান্ত প্রতিবেদন প্রতিমন্ত্রীর হোয়াটসঅ্যাপে পাঠান। পরে প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থল পরিদর্শনে আসেন।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব সৈরুল হাসান, সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, সিটি করপোরেশনের সিইও মো. সোহেল হাসান, গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, এর আগেও চুরির ঘটনায় নাইম গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। কারাগার থেকে বের হওয়ার পর পুনরায় তিনি চুরি-ডাকাতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। জগৎপট্টি, জগন্নাথকাঠি ও শর্ষিনা ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের।
১৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক পর্যায়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। ভর্তির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, কয়েক বছর বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও সর্বশেষ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি।
৭ ঘণ্টা আগে
খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এরই মধ্যে চার ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ (রেড জোন) হিসেবে চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
৭ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পেছনের ফটক। এই ফটক ঘেঁষে ৯টি এবং ২০০ গজের মধ্যে গড়ে উঠেছে অর্ধশতাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। শুধু জেলা সদরের এই হাসপাতাল নয়, ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের চিত্র একই। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে রয়েছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।
৮ ঘণ্টা আগে