
গাজীপুরের শ্রীপুরে অটোরিকশাযোগে বাজার থেকে বাড়ি ফেরার পথে সড়কে ছিটকে পড়ে আব্দুস সামাদ মৃধা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কাওরাইদ জৈনা বাজার আঞ্চলিক সড়কের ফকির বাড়ি-সংলগ্ন বেইলী সেতুতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুস সামাদ মৃধা (৬৫)। তিনি কাওরাইদ গ্রামের আব্দুল করিম মৃধার ছেলে এবং কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া।
ইউএনও বলেন, ‘ইউনিয়ন পরিষদের প্রশাসকের মাধ্যমে জানতে পারলাম একজন ইউনিয়ন পরিষদ সদস্যের মৃত্যু হয়েছে।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুল হক খোকন বলেন, আজ রাতে কাওরাইদ বাজার থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন সামাদ মৃধা। পথে হঠাৎ অসুস্থতা বোধ করেন এবং অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়েন। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত প্রাপ্ত হন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চসিমুদ্দিন গ্রামে পুকুরে ডুবে তানিশা ও রায়হান নামে ৮ বছর বয়সী যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে নানাবাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
৬ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা এলাকায় ভৈরব নদ থেকে মস্তকবিহীন এক অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি তিন থেকে চার দিন আগের বলে ধারণা পুলিশের। পরিচয় শনাক্তে নৌ পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ও অপরাধ তদন্ত বিভাগকে জানানো হয়েছে।
১৩ মিনিট আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ছবি তৈরি করতেন তোফায়েল আলম টিটু (৩৫)। সেই পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতালিপ্রবাসী এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। নারীকণ্ঠে ফোনেও কথা বলতেন। পরে বিভিন্ন কৌশলে ওই তরুণ...
১৭ মিনিট আগে
যশোরে জাল নথি তৈরির অভিযোগে একটি অনলাইন প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে এসআরবি-৬ (পূর্বনাম র্যাব)। আজ রোববার দুপুরে শহরের রেলবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁদের আটক করা হয়।
২১ মিনিট আগে