
স্মার্টফোনে বিভিন্ন কার্টুন ও ফায়ার গেমসে আসক্ত হয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছে গাজীপুর সদর আড়িনাল এলাকায় ৬ বছরের শিশু রাফিয়া মুনতাহা। ঘটনাটি ঘটেছে গত ২৭ মার্চ শিশুটির নানার বাড়িতে।
আজ শনিবার বিকেলে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ওই শিশুকে ভর্তি করে স্বজনরা।
শিশুটির মা জিন্নাত জাহান বলেন, মেয়ে রাফিয়া স্মার্ট টিভিতে ও স্মার্টফোনে বিভিন্ন ওয়েব সিরিজের কার্টুন দেখে থাকে। যেমন ফায়ার গেমসসহ অন্যান্য আরও অনেক কার্টুনের দেখে। সেইসব ওয়েব সিরিজের কার্টুনগুলোয় দেখা যায় নিজের শরীরে আগুন ধরিয়ে আবার নিভিয়ে ফেলে। মেয়ে না বুঝে সেসব কার্টুন দেখে চুলার সামনে গিয়ে তার শরীরের সুতির জামার এক অংশ তার দুই হাত দিয়ে মুঠ করে আগুন ধরিয়ে দেয়। পরে নেভানোর চেষ্টা করে কিন্তু নেভাতে পারে না। দাউ দাউ করে শরীরে আগুন ধরে যায়। পরে বাসার লোকজন তাকে জাপটে ধরে তার শরীরের আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে শরীরের অনেক অংশ পুড়ে যায়।
তিনি আরও বলেন, তাদের বাসা গাজীপুর সদর উত্তর ছায়াবিথি এলাকায়। রাফিয়ার বাবা ফার্মাসিস্ট এসএম মাহমুদুল হাসান। তবে আগুনের ঘটনাটি ঘটেছে তার নানার বাড়ি গাজীপুর সদর ২৮ নম্বর ওয়ার্ড আড়িনাল এলাকায়। রাফিয়া গাজীপুরে একটি বিদ্যালয়ে প্লে গ্রুপে পড়াশোনা করে। ঘটনার পরপরই রাফিয়াকে দগ্ধ অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম ইমু আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির শরীরের ১২ শতাংশ পুড়ে হয়েছে। তার অবস্থা গুরুতর। শিশুটিকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে...
৭ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। গতকাল রোববার বিকেলে তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।
৩৮ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, বহিষ্কার ও সনদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। একই সঙ্গে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
৪১ মিনিট আগে
চট্টগ্রামে কর্তব্যরত অবস্থায় ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে