
গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে এক শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। নিজের ইলেকট্রিক হুইলচেয়ারে করে বাজারে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের শ্রীপুর সরকারি কলেজসংলগ্ন বাগমাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম আফসার উদ্দীন (৬০)। তিনি গোসিঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পটকা পশ্চিমপাড়া গ্রামের জয়েদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আফসার উদ্দীনের ইলেকট্রিক হুইলচেয়ারটি আচমকা রাস্তায় উল্টে যায়। এতে রাস্তায় পড়ে যান আফসার উদ্দীন। এ সময় শ্রীপুর চৌরাস্তা থেকে কাপাসিয়ার দিকে দ্রুতগতিতে যাওয়া একটি কাভার্ড ভ্যান আফসার উদ্দীনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার এবং কাভার্ড ভ্যানটি জব্দ করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। আমরা পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

স্বাধীনতার স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিকেন্দ্র এখনো দর্শনার্থীশূন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই একশ্রেণির উচ্ছৃঙ্খল লোকজন সেখানকার মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়।
৩৩ মিনিট আগে
কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
১ ঘণ্টা আগে
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড় ধরনের উচ্ছেদ অভিযান চালালেও সপ্তাহ না পেরোতেই আবার দোকান বসতে শুরু করেছে। ফুটপাতগুলোতে দেখা গেছে ‘হকার-পুলিশ’ খেলা। একদিকে সুযোগ পেলেই অস্থায়ী পাটাতন দিয়ে দোকান বসাচ্ছেন হকাররা; অন্যদিকে ঘুরে ঘুরে সেসব উঠিয়ে দিচ্ছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যুর পর এই সংক্রামক রোগের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম আট সদস্যের এই বোর্ড গঠনের আদেশ দেন।
১ ঘণ্টা আগে