
সামান্য বৃষ্টি হলেই হাঁটুপানি জমে সড়কে। থাকে কমপক্ষে সপ্তাহ ধরে। আর যদি এর মধ্যে আবারও বৃষ্টি হয়, তাহলে দুর্ভোগের সময় বাড়ে আরও কয়েক গুণ।
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলুটারি সড়কে এমন দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই দুর্দশার সৃষ্টি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা গেছে, কাদাযুক্ত বৃষ্টির পানি জমে আছে। সড়কের দুপাশে বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠান। কাদাযুক্ত ময়লা পানি মাড়িয়েই চলাচল করছে পথচারীরা। চলছে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল, বাইসাইকেলও।
রাস্তার পাশের বাসিন্দা মো. আয়ুব আলী (৫১) বলেন, ‘তিন দিন আগে মাত্র ঘণ্টাখানেক বৃষ্টি হয়েছে। সেই পানি এখনো শুকায়নি। যদি নতুন করে আর কোনো বৃষ্টি না হয়, তবু এই সড়ক শুকাতে সময় লাগবে আরও কমপক্ষে ৪৫ দিন।’
স্থানীয় মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. মতিয়ার রহমান (৪২) বলেন, ‘বৃষ্টি হলেই এখানে হাঁটুপানি জমে। এর মধ্যে যদি নতুন করে আর কোনো বৃষ্টি না হয়, তাহলে রোদে শুকাতে সময় লাগে কমপক্ষে এক সপ্তাহ। আর এই কদিন লোকজন কম আসে দোকানে। পানি বের হওয়ার রাস্তা না থাকায় এ অবস্থা হচ্ছে।’
অটোরিকশাচালক মো. আতোয়ার রহমান (৪৮) বলেন, পূর্ব বাইপাস এলাকা থেকে পৌর ভবন ও উপজেলা শহরে যাওয়ার একমাত্র শর্টকাট রাস্তা এটি। আর এ সড়কেই জলাবদ্ধতা থাকে। নিরুপায় আমরা। পানি আর কাঁদা মাড়িয়ে চলাচল করতে হয় আমাদের।
সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক মুহা. একরামুল হক বলেন, ‘আমার প্রতিষ্ঠানে বারো শতাধিক শিক্ষার্থী। ওই সড়ক ধরে শতাধিক শিক্ষার্থী যাতায়াত করে। বৃষ্টি হলেই শিক্ষার্থীর উপস্থিতি কমে যায়। বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছি একাধিকবার। কোনো কাজ হচ্ছে না।’
এ বিষয়ে কথা হয় উপজেলা প্রকৌশলী তপন চন্দ্র চক্রবর্তীর সঙ্গে। তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। খোঁজ নিয়ে দেখছি। জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে।’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানিয়েছেন দুদকের সরকারি পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ। তিনি জানান, জনতা ব্যাংক ফার্মগেট করপোরেট শাখায় তাহমিনার নামে দুটি পারিবারিক সঞ্চয়পত্র রয়েছে। প্রতিটিতে ১০ লাখ করে মোট ২০ লাখ টাকার এই সঞ্চয়পত্র ক্রোকের...
৪ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমান লিখিত স্টেটমেন্টে হত্যাকাণ্ড ঘটানোর বিষয়টি স্বীকার করেছেন।
১৭ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বুধবার (৪ মার্চ) রাতে ভালুকার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার...
২ ঘণ্টা আগে