
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার নির্মাণ করা পানি শোধনাগারটি চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রোববার দুপুর ১২টার দিকে পৌরসভার প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এতে বক্তব্য দেন সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, পৌর বাসিন্দা আবু সাঈদ মোহাম্মদ মুজাহিদ, মো. মিজানুর রহমান, এনামুল হক, সাইফুল ইসলাম, মো. শাহিন আলম প্রমুখ।
বক্তারা বলেন, সুন্দরগঞ্জ পৌরবাসীর দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার নির্মাণ করা হয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় দুই বছর পেরিয়ে গেলেও এটি এখনো চালু করা হয়নি। ফলে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত স্থাপনাটির সুফল পাচ্ছে না পৌরবাসী।
আগামী ১৫ দিনের মধ্যে পানি শোধনাগার চালু করে পৌরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়। এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

রংপুরের কাউনিয়ায় বেইলি ব্রিজের নিচে পানিতে অচেতন অবস্থায় উদ্ধার যুবক মতিউর রহমান (২৬) মারা গেছেন। গতকাল শনিবার বিকেলে উদ্ধারের পর প্রথমে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দিবাগত রাত ...
২২ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের আন্দারমানিক এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট হিসেবে পরিচিত মাইদুল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১ কেজি ১ গ্রাম গাঁজা, ৫৫০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র জব্দের দাবি পুলিশের।
২৫ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ৪০ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার পুলিশ কনস্টেবল জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার জেলার পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস তাঁর বরখাস্তের আদেশে সই করেন।
২৯ মিনিট আগে
ঢাকার সাভারে ঝটিকা মিছিল করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রোববার দুপুরে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই মিছিল বের করে বলে পুলিশ জানিয়েছে।
৩২ মিনিট আগে