ঢাকার সাভারে ঝটিকা মিছিল করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রোববার দুপুরে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই মিছিল বের করে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, রোববার দুপুর একটার দিকে বিপিএটিসির সামনে ঢাকা-আরিচা মহাসড়কে একটি ঝটিকা মিছিল বের করা হয়। খবর পেয়ে ঢাকা জেলা ডিবি উত্তরের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুড়িগ্রামের উলিপুরের ফিরোজ মিয়া (২৪), নড়াইলের লোহাগড়ার রিয়াদ (১৮), পটুয়াখালীর মির্জাগঞ্জের সোয়াদ (১৮), কিশোরগঞ্জের তাড়াইলের মাসুম (১৮), গাইবান্ধা সদর উপজেলার জিন্নাত (১৯), ঠাকুরগাঁও সদর উপজেলার ইসমাইল হোসেন (২০), শরীয়তপুরের নড়িয়ার তামিম সিকদার (১৮) ও সাভারের সাকিন ইসলাম (১৮)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফিরোজ মিয়া কুড়িগ্রাম সরকারি কলেজে পড়াশোনা করেন। পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করেন তিনি। তিনি শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বলে পুলিশ জানিয়েছে। ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মিছিলে তাঁর অংশ নেওয়ার তথ্যও রয়েছে বলে পুলিশের দাবি।
এ ছাড়া রিয়াদ সাভারের পশ্চিম রাজাশনে ভাড়া থাকেন। তাঁর নির্দিষ্ট কোনো পেশা নেই বলে পুলিশ জানিয়েছে। সোয়াদ সাভারের পূর্ব রাজাশনে ভাড়া থাকেন। তিনি সেনা কমপ্লেক্স মার্কেটের একটি জুতার দোকানে কাজ করেন। গ্রেপ্তার মাসুমও রাজাশন এলাকায় ভাড়া থাকেন। জিন্নাত সাভার কলেজের শিক্ষার্থী। ইসমাইল হোসেন কালিয়াকৈরের হাইপয়েন্ট এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তামিম সিকদার বড় কালিয়াকৈরের একটি মোজা তৈরির কারখানায় কাজ করেন। আর সাকিন ইসলাম সাভারের সেনা কমপ্লেক্স মার্কেটের একটি জুতার দোকানে কাজ করেন।
আটজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশের ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বরিশালে মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে রোজা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে।
৯ মিনিট আগে
থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের (পরিবর্তিত নাম নগদ লিমিটেড) সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৭৮৬ কোটি ৩৯ হাজার ২৮৪ টাকার শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহ
১১ মিনিট আগে
নিরাপদ সড়ক ও পরিবহন চালকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে রাজধানীর সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালে দিনব্যাপী বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর ওয়ার্ক অ্যান্ড অকুপেশনাল হেলথ সেফটি ফাউন্ডেশন এবং সায়েদাবাদ টার্মিনাল মালিক সমিতির যৌথ উদ্যোগে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজ
১৩ মিনিট আগে
ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। হাসপাতালটির ডেঙ্গু ওয়ার্ডে ২০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে দ্বিগুণের বেশি। ফলে বাধ্য হয়ে বাকি রোগীদের হাসপাতালের ফাঁকা স্থানে বিছানা পেতে মেঝেতে চিকিৎসাসেবা নিতে হচ্ছে। এমনকি এসব রোগীর মশারি ব্যবহারও করতে দেখা যায়নি। এতে আক্রান্ত রো
১৬ মিনিট আগে