
গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রকৃত সুবিধাভোগী কৃষকদের অনুপস্থিতিতে তাঁদের নামে বরাদ্দকৃত বিনা মূল্যের সার ও ধানের বীজ বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
গত সোমবার (১৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রসংলগ্ন পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিতর্কিত ইউপি চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান মণ্ডলের ছেলে মো. আবদুস সবুর মণ্ডল (৫০) উত্তোলিত প্রণোদনার মালামাল রেখে দ্রুত স্থান ত্যাগ করেন বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কয়েক দিন ধরে খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রম চলছে। তবে তালিকাভুক্ত অনেক প্রকৃত কৃষক উপস্থিত না থাকায় তাঁদের পরিবর্তে অন্য ব্যক্তিদের মাধ্যমে এসব সামগ্রী উত্তোলনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, প্রকৃত কৃষকদের বঞ্চিত করে প্রভাবশালী মহলের লোকজন প্রণোদনার মালামাল উত্তোলন করছে।
প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকর্মী মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনার সময় আমি কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে ছিলাম। হঠাৎ দেখি আবদুস সবুর মণ্ডল একটি মোটরসাইকেল ও একটি অটোতে প্রণোদনার মালামাল নিচ্ছেন। জিজ্ঞাসা করলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। পরে লোকজন আসলে তিনি অটো রেখে চলে যান।’
পরে কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ইজিবাইক থেকে উত্তোলিত মালামাল উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন এবং তা গুদামে সংরক্ষণ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ধোপাডাঙ্গা ইউনিয়নের এক কৃষক অভিযোগ করে বলেন, ‘প্রতিবছর চেয়ারম্যান ও তাঁর লোকজন প্রকৃত কৃষকদের না দিয়ে নিজেরাই প্রণোদনার মালামাল উত্তোলন করেন।’
তবে অভিযোগ অস্বীকার করে মো. আবদুস সবুর মণ্ডল বলেন, ‘১৪ জন কৃষকের মালামাল আমি একাই উত্তোলন করেছিলাম। কৃষকেরা না থাকায় পরে কৃষি অফিস তা ফেরত নেয়। পরে আমি সেখান থেকে চলে আসি।’
ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান মণ্ডল বলেন, ‘ভাগাভাগির পরে আমি ১৪ জন কৃষকের বরাদ্দ পাই। আমার ছেলে কৃষক সে কারণে তাকে একটা দিই। হাবিবুর নামের আরেকটি ছেলেকে একটা দিই। বাকি ১২টা ১২ জন কৃষককে দিয়েছি।’
তিনি আরও দাবি করেন, ‘কৃষকদের যাতায়াত সুবিধার জন্য আমার ছেলে এসব মালামাল উত্তোলনে সহায়তা করে থাকে।’
সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী বলেন, ‘অভিযোগ পাওয়ার পর উত্তোলিত সার ও বীজ আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রকৃত উপকারভোগীদের মধ্যে পুনরায় বিতরণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘এ বছর খরিপ-২ মৌসুমে ৫ হাজার ১৫০ জন কৃষক কৃষি প্রণোদনা পাবেন। বিতরণ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেকের ভাড়া বাসায় ফয়সাল বাঁধন (৩০) নামের এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তবে মামলায় আসামি হিসেবে কারও নাম নেই। আসামি অজ্ঞাত বলে এজাহারে লিখেছে পুলিশ।
২৬ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের বাগানে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সিয়াকুল ইসলাম (৩৮) নামে এক মালির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে রোকেয়া হলের প্রভোস্ট বাংলোর বাগানে দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৩০ মিনিট আগে
আপাতত জঙ্গি তৎপরতার কোনো আলামত না থাকলেও নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে পুলিশ। এমনটি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৩৩ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে গাইবান্ধায় সতর্ক অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেন এবং খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেন।
৪৩ মিনিট আগে