
অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রবীন চন্দ্র দেবনাথ। একই সঙ্গে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। রবীন চন্দ্র দেবনাথ সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার মৃত বিপিন চন্দ্র দেবনাথের ছেলে।
রবীন চন্দ্র দেবনাথ বলেন, ‘দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তবে অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে বর্তমানে সাংগঠনিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ কারণে সাধারণ সম্পাদক পদ ছাড়ার পাশাপাশি আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
রবীন চন্দ্র আরও বলেন, ‘ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাথমিক সদস্যপদসহ এ পদ থেকে পদত্যাগ করছি। আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই এবং থাকবে না।’

মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদারকান্দি এলাকায় বিষাক্ত দ্রব্য পানে লাবনী আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর সঙ্গে অন্য নারীর সম্পর্কের বিষয় নিয়ে ঝগড়ার জেরে তিনি বিষ পান করেছেন।
৬ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারীতে সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে ভাঙচুর ও মূর্তি চুরির ঘটনায় মো. ফায়জুল শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চার্চের পাশের পুকুর থেকে মা মারিয়ার মূর্তিটি উদ্ধার করা হয়েছে।
৯ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে সাথী আক্তার (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বকশিরচর গ্রামের নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শাশুড়ি পলাতক রয়েছেন।
১০ মিনিট আগে
আমার স্বামী সাত বছর আগে মারা গেছে। অভাবের সংসারে পরের বাড়িতে কাজকর্ম করে সংসার চালিয়ে আরও তিনটি মেয়ের বিয়ে দিয়েছি। এটা ছোট মেয়ে। তার বিয়েটি দিয়ে ঝামেলা মেটাতে চেয়েছিলাম। কিন্তু এখন আর তাকে বিয়ে দেব না। তার ইচ্ছে লেখাপড়া করে পুলিশ হওয়া। আমি তাকে সেটা হতে সহযোগিতা করব...
১২ মিনিট আগে