
গাইবান্ধার পলাশবাড়ীতে এক অজ্ঞাতনামা ব্যক্তির (৫০) মাথা ও পা থেঁতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজ এলাকার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আজ বুধবার দুপুরে পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, রাত আড়াইটার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মহাসড়কের ওপর অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, ধারণা করা হচ্ছে, কোনো বাস বা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের জেলা মৌলভীবাজার। এখানে লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বন বিভাগের চারটি রেঞ্জ রয়েছে। এসব সংরক্ষিত বনাঞ্চল থেকে নির্বিচারে বিভিন্ন প্রজাতির গাছ ও বাঁশ কেটে বিক্রির মচ্ছব চলছে। এতে জেলার সংরক্ষিত বনাঞ্চলগুলো উজাড় হয়ে যাচ্ছে। দিনে-রাতে বনের গাছ ও বাঁশ চুরি হলেও...
১ ঘণ্টা আগে
গাইবান্ধার রংপুর চিনিকলটি আধুনিকায়নের কথা বলে আখমাড়াই বন্ধ ঘোষণা করা হয়। প্রায় ছয় বছর আখমাড়াই বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মিলের কোটি কোটি টাকার সম্পদ। এদিকে মানবেতর জীবনযাপন করছেন মিলের শ্রমিক-কর্মচারীরা। আর দুর্ভোগে পড়েছেন হাজারো আখচাষি।
১ ঘণ্টা আগে
‘আগে সংসারের প্রয়োজনে দু-একটা গরু পালন করতাম। এখন গরুই আমাদের ব্যবসা, গরুই আমাদের ভবিষ্যৎ’—কথাগুলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা-আটাপুর গ্রামের খামারি অভিজিতের। প্রায় এক যুগ আগে ৮-১০টি গরু নিয়ে যাত্রা শুরু করা তাঁর খামারে এখন ২৫টি গরু। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে পাঁচটি ষাঁড় বিক্রির...
২ ঘণ্টা আগে
সরকারি হিসাবে সাতক্ষীরার তালা উপজেলায় ৬৫ হাজার পরিবারের বসবাস। তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় ছোট, মাঝারি ও বড় মিলিয়ে মোট ৪ হাজার ৭২৫টি খামার রয়েছে।
২ ঘণ্টা আগে