
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভাতিজাদের ধারালো অস্ত্রের আঘাতে রাধানাথ চন্দ্র দাস (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের রায়পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রাধানাথ চন্দ্র ওই গ্রামের মৃত কার্ত্তিক চন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রাধানাথ চন্দ্রের সঙ্গে বড় ভাই নৃপেন চন্দ্রের আগে থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে রাধানাথের বসতঘর ঘেঁষে নিপেন চন্দ্র ও তাঁর দুই ছেলে শংকরাজ ও সত্যন্দ্রনাথ শৌচাগার নির্মাণ করতে যান। এ সময় রাধানাথ তাতে বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ভাতিজারা উত্তেজিত হয়ে চাচা রাধানাথকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। পরে স্থানীয় বাসিন্দারা রাধানাথকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেলারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে