
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শাহ জালাল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বড় ভাইয়ের ছেলে গোলাম হোসেনের (৩৫) বিরুদ্ধে। শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কেতকিরহাট মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ জালাল মিয়া ওই গ্রামের মৃত নিয়ামতুল্লাহ শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে নিজ বাড়ির বারান্দা সংলগ্ন শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন শাহ জালাল মিয়া। এ সময় গোলাম হোসেন ঘরের পশ্চিম পাশের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলার ডান পাশে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
একই ঘরের অন্য কক্ষে থাকা শাহ জালালের স্ত্রী শব্দ শুনে এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।
স্বজনদের অভিযোগ, গোলাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। কিছুদিন আগে তিনি তাঁর স্ত্রীকেও ধারালো অস্ত্র দিয়ে আহত করেন। ওই ঘটনার পর তাঁর স্ত্রী ঢাকায় চলে যান। পরিবারের সদস্যদের দাবি, গোলাম হোসেনের অনিয়ন্ত্রিত আচরণ নিয়ে শাহ জালাল তাঁকে প্রায়ই শাসন করতেন। সেই ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাঁদের ধারণা।
কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।’
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, ‘সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।’

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
১ ঘণ্টা আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগে